হানিফ সংকেতের ‘রটে বটে-ঘটে না’

বিনোদন রিপোর্ট
০৬ জুলাই ২০২২, ২০:৪২আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৩:০৪

প্রতিবারের মতো এবারও ঈদের নাটক নির্মাণ করেছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। নাটকের নাম ‘রটে বটে-ঘটে না’। 

প্রতি বছর দুই ঈদে দুটি নাটক নির্মাণ করেন তিনি। বরাবরের মতো এবারও তার নাটকের নাম বেশ ব্যতিক্রমী এবং ছন্দময়। শুধু নামই নয়, তার গল্পেও পাওয়া যায় আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি নাটকে থাকে একটি সামাজিক বক্তব্য। যে কারণে হানিফ সংকেতের নাটক দেখার জন্য দর্শকদের বাড়তি আকর্ষণ থাকে। 

ইদানীং অধিকাংশ নাটকে বাবা-মা’কে খুঁজে পাওয়া না গেলেও হানিফ সংকেতের অধিকাংশ নাটকেই থাকে বাবা-মা’র দরকারি চরিত্র। থাকে পারিবারিক ও সামাজিক চিত্র। নাটকের নাম সম্পর্কে জানতে চাইলে তিনি ছন্দে ছন্দে বলেন, ‘রটে বটে অনেক কিছুই, খুঁজলে আসল ঘটনা, আপনজনে বুঝতে পারে, কোনটা মিথ্যে রটনা।’

সুতরাং অনেক কিছু রটে বটে কিন্তু ঘটে না। একটি পরিবারের একমাত্র সন্তান সম্পর্কে নানান রটনা এবং তা থেকে অনেক ঘটনার জন্ম নেয়। সমসাময়িক এই নাটকটির বিভিন্ন দৃশ্যে বন্যায় অসহায় মানুষের ভোগান্তি, সামাজিক মূল্যবোধ ও বিভিন্ন সামাজিক সমস্যা ফুটে উঠেছে, জানান হানিফ সংকেত।
 
হানিফ সংকেতের ‘রটে বটে-ঘটে না’ নাটকটি ধারণ করা হয় মিরপুরের ফাগুন অডিও ভিশনের নিজস্ব কমপ্লেক্সে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ, ইরফান সাজ্জাদ, সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, কাজী আসাদ, জিল্লুর রহমান, জাহিদ শিকদার, মতিউর রহমান মতি, আনোয়ার শাহী, সাজ্জাদ সাজু, মোনালিসা দিপা, নজরুল ইসলামসহ অনেকে। 

নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী, কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী ও রিয়াদ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। প্রচার হবে ঈদের দিন রাত ৮টা ৪৫ মিনিটে, এটিএন বাংলায়। হানিফ সংকেতের ‘রটে বটে-ঘটে না’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘ইত্যাদি’ এবার লক্ষ্মীপুরে, আয়োজনে যা থাকছে 
‘ইত্যাদি’ এবার লক্ষ্মীপুরে, আয়োজনে যা থাকছে 
তমা-হিমির নৃত্য চমক
তমা-হিমির নৃত্য চমক
নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের
নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের
ঈদে থাকছে বিদেশিদের নাচ-গান-অভিনয়
ঈদে থাকছে বিদেশিদের নাচ-গান-অভিনয়
বিনোদন বিভাগের সর্বশেষ
কেন গালাগালি শিখতে হয়েছিল দীপিকাকে
কেন গালাগালি শিখতে হয়েছিল দীপিকাকে
‘পেইন স্কেল’ ব্যবহার করে আলোচনায় যে চলচ্চিত্র
‘পেইন স্কেল’ ব্যবহার করে আলোচনায় যে চলচ্চিত্র
জেন-জি’দের কণ্ঠে ‘ও প্রিয়া তুমি কোথায়’, কনসার্ট ফর ডেমোক্রেসিতে হাজারো মানুষ
জেন-জি’দের কণ্ঠে ‘ও প্রিয়া তুমি কোথায়’, কনসার্ট ফর ডেমোক্রেসিতে হাজারো মানুষ
যে চাওয়া থেকে আন্দোলনে দাঁড়িয়েছি, পাওয়ার হিসাব মেলেনি: মম
যে চাওয়া থেকে আন্দোলনে দাঁড়িয়েছি, পাওয়ার হিসাব মেলেনি: মম
অফিসের জায়গা বিক্রি করেই মাধুরীর লাভ ৪ কোটি রুপি
অফিসের জায়গা বিক্রি করেই মাধুরীর লাভ ৪ কোটি রুপি