‘ইত্যাদি’র ধারণকৃত পর্বে এ টি এম শামসুজ্জামান

বিনোদন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০১

২০১৯ সালের নভেম্বর মাসে প্রচারিত ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছিল পাহাড়ি সৌন্দর্যের রাণী বান্দরবানে। সেই বিশেষ পর্বটির কিছু অংশসহ ‘ইত্যাদি’-র কয়েকটি পর্ব থেকে নেওয়া চমৎকার সব দৃশ্য দিয়ে সাজানো হয়েছে একটি সংকলিত পর্ব।

এই পর্বে দেখা যাবে প্রয়াত অভিনেতা এ টি এম শামসুজ্জামানকে।

দীর্ঘদিন রোগে ভোগার পর প্রয়াত অভিনেতা ইত্যাদির বান্দরবান পর্বের একটি নাট্যাংশের মাধ্যমে প্রথমবার টিভি ক্যামেরার সামনে আসেন। তার সঙ্গে ছিলেন আরেকজন বর্ষীয়ান অভিনেতা জনাব মাসুদ আলী খান। এই পর্ব শুটিংয়ের কয়েকদিন পরই তিনি আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

ইত্যাদিতে প্রচারিত এই নাট্যাংশটিই ছিল এ টি এম শামসুজ্জামান ও মাসুদ আলী খানের জীবনের শেষ অভিনয়।

এবারের ইত্যাদিতে বাংলা ও মারমা গানের শিল্পী আঁখি আলমগীর এবং মান মান সিংয়ের কণ্ঠে রয়েছে একটি অনুরাগের গান। এটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী।

এছাড়াও বান্দরবানের সবুজ-শ্যামল রূপ বৈচিত্র নিয়ে আর একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন বান্দরবানের ১১টি নৃগোষ্ঠী ও বাঙালি শিল্পীদের সমন্বয়ে শতাধিক নৃত্যশিল্পী।

আরও আছে, নানান সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রূপাত্মক নাট্যাংশসহ নানি-নাতি, মামা-ভাগ্নে, দর্শকপর্ব ও চিঠিপত্র বিভাগ।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আটটার বাংলা সংবাদের পর এটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে।

/এনআই/
সম্পর্কিত
আলিফ লায়লা থেকে টিপু সুলতান, বিটিভির সেই দিনগুলো
আলিফ লায়লা থেকে টিপু সুলতান, বিটিভির সেই দিনগুলো
লোগো বদলালেই কি বদলে যাবে বিটিভি, যা বলছেন সংস্কৃতিজনরা
লোগো বদলালেই কি বদলে যাবে বিটিভি, যা বলছেন সংস্কৃতিজনরা
আলোচনায় বিটিভির লোগো পরিবর্তন
আলোচনায় বিটিভির লোগো পরিবর্তন
প্রধানমন্ত্রী বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান: কাজী জেসিন
প্রধানমন্ত্রী বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান: কাজী জেসিন
বিনোদন বিভাগের সর্বশেষ
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
কোক স্টুডিও ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য আতিফ আসলামের
কোক স্টুডিও ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য আতিফ আসলামের
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
ক্যানসারের কথা কেন গোপন রেখেছিলেন ডলি পার্টন, জানালেন ভাগনি
ক্যানসারের কথা কেন গোপন রেখেছিলেন ডলি পার্টন, জানালেন ভাগনি
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী