ঈদ বিশেষ

তাহলে আমি হয়তো কাজই করতে পারতাম না: মীর সাব্বির

বিনোদন রিপোর্ট
১০ জুলাই ২০২২, ১৭:২১আপডেট : ১০ জুলাই ২০২২, ১৮:২৪

কোরবানির ঈদ মানেই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার সময়। প্রায় প্রতিটি মানুষের উঠে দাঁড়ানোর পেছনে কেউ না কেউ ছায়া হয়ে থাকে। যে ছায়ায় হেঁটে জীবনে আসে সাফল্য। তারকাজীবনে সেই পেছনের মানুষের ত্যাগ নিয়েই বাংলা ট্রিবিউন-এর এবারের আয়োজন-

১৯৯৯ সাল থেকে আমি সরাসরি টিভি মিডিয়ায় কাজ শুরু করি। আমার আজকের এই কাজ বা অবস্থান বা পরিচিতির পেছনে নানা রকম মানুষ নানাভাবে সহযোগিতা করেছেন। অসংখ্য মানুষ। যাদের নাম বলে আসলে শেষ করা যাবে না। অনেক নাম ভুলেও গেছি, শুধু মুখটা আবছা আবছা চোখে ভাসে আজও। অনেকে মারাও গেছেন।

এরমধ্যে আছেন অনেক লেখক, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সাংবাদিক, প্রযোজক, এমনকি প্রোডাকশন বয় থেকে শুরু করে লাইটম্যানরাও। যারা নানা জায়গায় নানা পরিচালকের কাছে নানা প্রডিউসারের কাছে আমার জন্য রেফারেন্স হিসেবে কাজ করেছেন। 

আমি মনে করি ছায়া হিসেবে তারাই আসলে আমার এই উত্তরণের পথে মুখ্য ভূমিকা পালন করেছেন।

আর একজন মানুষের কথা আলাদা করে নামসহ না বললেই নয়, তার নাম হচ্ছে ফারজানা চুমকি। সে যদি কোনোভাবে ‘ভালো ছায়া’ না হয়ে একটু ‘অন্যরকম ছায়া’ হতো, তাহলে আমি হয়তো কাজই করতে পারতাম না।

সব মিলিয়ে এই ঈদের দিনে কথাগুলো বলতে পেরেও আমার ভেতরটা হালকা লাগছে। সময়-সুযোগ হলে হয়তো আরও বিস্তারিত বলা যেতো। নাম ধরে ধরে ঘটনা বর্ণনা করে। সেটি বলতে পারলে আরও আরাম পেতাম। কারণ, ২৩ বছরের এই বৈচিত্র্যময় জার্নিতে কতো রকমের মানুষের সাহায্য আর ভালোবাসা পেয়েছি, সেটি ছোট পরিসরে হুট করে আসলে বলা মুশকিল।

কোনও একদিন সময় করে সব বলার চেষ্টা করবো। শেষে এটুকু বলি, আমি কৃতজ্ঞ এই দীর্ঘ চলার পথের সব সহকর্মীর প্রতি। সবাইকে ঈদের শুভেচ্ছা।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প