পাইরেট পিটের দুঃসাহসিক অভিযান আসছে টিভিতে 

বিনোদন রিপোর্ট
০৩ আগস্ট ২০২২, ১৭:৩৯আপডেট : ০৩ আগস্ট ২০২২, ২০:২৭

‘পাইরেট পিট অ্যান্ড দ্য সি মনস্টার’ চলচ্চিত্র এবার আসছে বাংলায়। পাইরেট পিটের দুঃসাহসিক সমুদ্র অভিযানের কাহিনি নিয়ে তৈরি এ সিনেমাটি দেখাবে দুরন্ত টিভি। আর এ কারণে এটি সম্পূর্ণ ডাব করা হয়েছে বাংলায়। 

এর গল্পে দেখা যাবে, পাইরেট পিটের জীবনের লক্ষ্য হলো সমুদ্রের দানব ধ্বংস করা! তিনি তার দলের সদস্য গ্রাহাম, স্টিফেন ও স্টেলাকে নিয়ে সামুদ্রিক দানবের খোঁজে কমিনো দ্বীপে যায়। ওখানকার অধিবাসীরা সবাই সামুদ্রিক দানবের ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছে। 

সেখানে তাদের সঙ্গে দেখা হয় স্টেলার বোন স্টেফিনিরের। একদিন পাইরেট পিট সামুদ্রিক দানবের মুখোমুখি হয় এবং বুঝতে পারে এটা সত্যিকারের দানব নয়। এটা মারিবেল আর তার বাবা ক্যাপ্টেন ক্যাবাগেছেডের বানানো নকল সমুদ্র দানব। পাইরেট পিট বাকি সহকারীদের নিয়ে তাদের মুখোশ খুলে দেয় এবং স্বর্ণ জাহাজ উদ্ধার করে!

দুরন্ত টিভি জানায়, ‘পাইরেট পিট অ্যান্ড দ্য সি মনস্টার’ বাংলা প্রিমিয়ার হবে আগামী শুক্রবার (৫ আগস্ট)। এদিন রাত ১০টায় টিভি চ্যানেলটিতে দেখা যাবে ছবিটি।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা