মুনির-লোপার বিয়েবার্ষিকী উপহার ‌‘আত্মা সঙ্গী’

বিনোদন রিপোর্ট
০৫ আগস্ট ২০২২, ১৪:৫৯আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৮:২২

গীতিকবি সীরাজুম মুনির ও কণ্ঠশিল্পী লোপা হোসেইন-এর সুরেলা সংসার জীবন দাঁড়ালো সাত বছরে। লাকি সেভেন; তাই এবারের বার্ষিকী সেজেছে খানিক বর্ণীল আয়োজনে।

৬ষ্ঠ বছরের শেষ দিনটাতে (৪ আগস্ট রাতে) এই দম্পতি নিজেদের সংসার জীবনের সুখ শেয়ার করেছেন সংগীতের প্রায় সব স্তরের শিল্পীদের ডেকে। সবার উপস্থিতিতে প্রকাশ করেছেন নতুন গানচিত্র। ‘আত্মা সঙ্গী’ নামের এই বিশেষ গানটি লিখেছেন ও সুর দিয়েছেন সীরাজুম মুনির আর কণ্ঠ দিয়েছেন লোপা হোসেইন। জেকে মজলিসের সংগীত পরিচালনায় এতে লোপার সহশিল্পী হিসেবে আছেন আসিফ আকবর।

লোপা জানান, আসিফ আকবরের সঙ্গে এটা তার প্রথম কণ্ঠ শেয়ার। তাই এই গানটি এবারের বিয়েবার্ষিকীতে তার কাছে সব মিলিয়ে বিশেষ উপহার। গানচিত্রটি প্রকাশ পেয়েছে লোপার নিজের ইউটিউব চ্যানেলে। চন্দন রায় চৌধুরীর গল্প ও নির্মাণে এতে আসিফ-লোপা ছাড়াও মডেল হিসেবে অভিনয় করেছেন ইমরান খান ও সুস্মিতা সিনহা।

এক জীবনের প্রিয় কিছু প্রার্থনায়/ তোকে ছাড়া আর কিছুই ভাবিনি/ আত্মা সঙ্গী আমি, তুই আমার সঙ্গিনী/ এভাবে প্রেম হবে কখনও বুঝিনি...। এমন রোমান্টিক কথার গানটির রেশ ধরে গীতিকবি সীরাজুম মুনির বলেন, ‘গতকাল (৪ আগস্ট) বিয়েবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বারবার একটি কথাই বলছিলাম যে ভালো সময় খুব দ্রুত চলে যায়। লোপার সাথে এই ৬টি বছর, বেশ ভালো ছিল বলেই চোখের পলকে অতিবাহিত হয়েছে সুন্দরভাবে, আলহামদুলিল্লাহ।’

আত্মা সঙ্গী লোপা প্রসঙ্গে মুনির বলেন, ‘লোপা মানুষ হিসেবে সরল মনের, শিশুসুলভ। অভিমান বা রাগ আমাদের দুজনের মনেই আছে। ঝগড়া-বিবাদ সবই হয়, তবে সবকিছুর মূলে থাকে ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা সম্ভব। আমি অন্তত সেই নীতিতে বিশ্বাস করি। এই গানটিও তারই প্রতিধ্বনি। আশা করছি শ্রোতারা অনুভব করবেন আমাদের প্রেমময় বার্তাটি। এই বার্তা ছড়িয়ে পড়ুক সব ঘরে- সেটাই প্রত্যাশা আমাদের।’

এদিকে লোপা হোসেইনের কণ্ঠেও একই সুর। তিনি বলেন, ‘সীরাজুম মুনির নামের এই মানুষটির সাথে পরিচয়ের মধ্য দিয়ে আমার অনেকটা নবজন্ম হয়েছে। এই মানুষটার মুগ্ধ দৃষ্টি আমাকে আবার বিশ্বাস করতে বাধ্য করেছে যে আমি সুন্দর। আমার দীর্ঘদিনের মেঘ-জমানো আকাশ থেকে কালো মেঘ সরিয়ে দিয়ে রংধনু হয়ে গেছে সে। তাই গতকাল (৪ আগস্ট) আমি রংধনু সাজে সেজেছিলাম, আমার আত্মা-সঙ্গীর জন্য। এই সাজ আর এই গানের রেশ সবখানে ছড়িয়ে যাক- সেই প্রার্থনা করি আমরা।’

৭ বছর আগে এই দিনে (৫ আগস্ট) বিয়েবন্ধনে আবদ্ধ হন সীরাজুম মুনির ও লোপা হোসেইন। মূলত টেক্সটাইল ও গার্মেন্টস সেক্টরে কাজ করেন মুনির, পাশাপাশি গান। অন্যদিকে গানের পাশাপাশি লোপার নিয়মিত ব্যস্ততা টিভি পর্দায় সংবাদ সঞ্চালক হিসেবে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
মক্কা থেকে ফিরেই মেলবোর্নের পথে ডাক পেলেন ভাবনা
মক্কা থেকে ফিরেই মেলবোর্নের পথে ডাক পেলেন ভাবনা
সংসদ সদস্য পদ ছাড়লেন, মমতার হাত ছেড়ে কোথায় যাচ্ছেন কোয়েল মল্লিক?
সংসদ সদস্য পদ ছাড়লেন, মমতার হাত ছেড়ে কোথায় যাচ্ছেন কোয়েল মল্লিক?
বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা
বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা
সিনেমায় কুস্তি লড়েছেন, ৯ বছরে ৪০ কোটি রুপির সম্পদ—কে এই দক্ষিণী অভিনেত্রী?
সিনেমায় কুস্তি লড়েছেন, ৯ বছরে ৪০ কোটি রুপির সম্পদ—কে এই দক্ষিণী অভিনেত্রী?
চিরন্তন নজরুলকে তুলে ধরতে শিল্পকলায় ‘বর্ষায় নজরুল’
চিরন্তন নজরুলকে তুলে ধরতে শিল্পকলায় ‘বর্ষায় নজরুল’