‘নদী রক্স’ প্রজেক্টের জন্য সুমির ঘরে দুই পুরস্কার

বিনোদন রিপোর্ট
১৪ আগস্ট ২০২২, ১৫:১৮আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৬:২৫

জলবায়ু, নদী, তারুণ্য আর সংগীতের শক্তিকে এক করে ‘নদী রক্স’ নামে একটি প্রজেক্ট করেছিলেন ‘চিরকুট’ ব্যান্ডের গায়িকা শারমিন সুলতানা সুমি। সল্ট ক্রিয়েটিভস-এর ব্যানারে কাজটি করেছেন তিনি। কাজটি করে শ্রোতা-সমালোচকদের কাছ থেকে ভালোই প্রশংসা কুড়িয়েছিলেন।

তবে এবার মিললো স্বীকৃতি। তাও আবার একটি নয়, দুটি। ‘সোশ্যাল’ ও ‘নেটিভ’ দুই ক্যাটাগরিতে ‘বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম অ্যাওয়ার্ড’ জিতে নিলো ‘নদী রক্স’ প্রজেক্টটি।

শনিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে এক আড়ম্বর আয়োজনের মাধ্যমে বিজ্ঞাপনী সংস্থা ‘সল্ট ক্রিয়েটিভস’-টিমের হাতে এই পুরস্কার দুটি তুলে দেওয়া হয়।

সল্ট ক্রিয়েটিভস-এর সিইও ও ক্রিয়েটিভ ডিরেক্টর শারমিন সুলতানা সুমি এমন প্রাপ্তিতে বেশ উচ্ছ্বসিত। বলেন, “জলবায়ুর এই বৈশ্বিক দুর্যোগে নদীমাতৃক বাংলাদেশের সন্তান হিসেবে মৃতপ্রায় নদীগুলোর প্রতি যত্নবান হতে গানে গানে তারুণ্যকে সঙ্গে নিয়ে আমাদের বিশেষ পথচলা ‘নদী রক্স’। আজকের এই বিচ্ছিন্নতার সময়ে তারুণ্যকে নদী আর প্রকৃতিমুখী করা, ভালোবাসায় উদ্বুদ্ধ করা, যত্নবান করাই আমাদের লক্ষ্য। কারণ তারাই আমাদের আগামী।”

স্বীকৃতি দুটি তরুণ প্রজন্মকে উৎসর্গ করলেন সুমি।

‘নদী রক্স’-এর থিম সং:

প্রথমবারের মতো নদী নিয়ে ‘নদী রক্স’ সিজন ওয়ানে দেশের গুরুত্বপূর্ণ ৭টি নদীর নামে গান করেছে দেশের জনপ্রিয় ৭ ব্যান্ড। গানগুলো ইউটিউব এবং ফেসবুকে শোনা যাচ্ছে। এছাড়া আইসিটি মন্ত্রণালয়ের সৌজন্যে ‘নদী রক্স’ অ্যাপেও পাওয়া যাচ্ছে। সল্ট ক্রিয়েটিভসের এই উদ্যোগের সহযোগিতা করছে বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাস এবং ‘মানুষের জন্য ফাউন্ডেশন’।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন