মা হলেন সোনম কাপুর

বিনোদন ডেস্ক
২০ আগস্ট ২০২২, ২১:৩১আপডেট : ২০ আগস্ট ২০২২, ২১:৩১

পৃথিবীর আলো দেখল সোনম কাপুর ও আনন্দ অহুজার সন্তান। শনিবার, ২০ আগস্ট লন্ডনের হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী।

চলতি বছর মার্চের শুরুতে অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছিলেন তারকা দম্পতি। তার পর থেকেই নিয়মিত শিরোনামে ছিলেন সোনম। সন্তানধারণের শেষ কয়েক সপ্তাহ বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা গিয়েছিল তাকে। শেষমেশ এলো সেই বহু কাঙ্ক্ষিত মুহূর্ত। সোনম কাপুরের মা নেটমাধ্যমে তার নাতিকে স্বাগত জানিয়ে পোস্ট দিয়েছেন। সেই পোস্ট দেখে অভিনন্দন জানিয়েছেন নীতু কাপুর।

গত মাসেই আনন্দের জন্মদিন গিয়েছে। ধুমধামের বদলে এ বছর অন্তরঙ্গ যাপনেই ভরসা রেখেছিলেন দম্পতি। স্বামীকে শুভেচ্ছা জানিয়ে সোনম লিখেছিলেন, ‘আমি জীবনে নিশ্চয়ই কোনও পুণ্য করেছি, যার গুণেই তোমায় স্বামী হিসেবে পেয়েছি। তোমার সঙ্গে কারও তুলনা হয় না’।

স্বামীকে ভালবাসায় ভরিয়ে দিয়ে সোনম আরও লেখেন, ‘সেরা বাবা হবে তুমি। কারণ, তুমি চিরদিনই ভাল ছাত্র। অনেক অনেক অনেক ভালবাসা প্রিয়!’

অতঃপর সত্যিই জীবনের সেই মোড় এসে পড়ল। প্রথম সন্তানকে ঘিরে এখন আনন্দ জোয়ার সোনম-আনন্দের সংসারে। মুম্বাইয়ে কাপুর পরিবারও নবজাতককে স্বাগত জানাতে প্রস্তুত। দাদু হলেন অনিল কাপুর। এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘জীবনের সব পর্ব উপভোগ করেছি। এটাও করবো।’

ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, লন্ডনে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মুম্বাইয়ের বাড়িতে আসবেন সোনম। সেখানে বাবা-মায়ের সঙ্গে কম করে ছ’মাস কাটাবেন। পরিবারের সান্নিধ্যে লালন করবেন সদ্যোজাতকে। এর পরে অভিনেত্রী লন্ডন বা দিল্লিতে চলে যাবেন। দুই জায়গাতেই তার নিজস্ব বাড়ি রয়েছে। কোথায় থাকবেন, এখনও সিদ্ধান্ত নেননি। তবে কাজে ফিরবেন দ্রুত, এমনটাই ভেবেছেন।

সূত্র: এবিপি

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন