পর্দায় রানি দ্বিতীয় এলিজাবেথ চরিত্রে...

বিনোদন ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৮

ব্রিটিশ রাজপরিবার ঘিরে জনমানসে কৌতূহলের সীমা নেই। বরাবরই বাকিংহাম প্যালেসের কাহিনি নজর কাড়ে সবার। বিশেষত রানি দ্বিতীয় এলিজাবেথের মতো উজ্জ্বল ব্যক্তিত্বের দিক থেকে চোখ ফেরানো যায় না। রানির মতো এমন এক চরিত্রকে আধার করে একাধিক ছবি, টিভি সিরিজ হয়েছে। যেখানে রানির চরিত্রে অভিনয় করে দর্শকদের মাতিয়েছেন বেশ ক’জন অভিনেত্রী।

২০০৬ সালে মুক্তি পেয়েছিল স্টিফেন ফ্রেয়ার্সের ‘দ্য ক্যুইন’। এই ছবিতে রানি দ্বিতীয় এলিজাবেথের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী হেলেন মিরেনকে। রানির চরিত্রে অভিনয় করে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ও ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড পান এই অভিনেত্রী। রানি প্রথম এলিজাবেথের চরিত্রেও অভিনয় করেছিলেন হেলেন। ২০০৫ সালে টিভি সিরিজ ‘প্রথম এলিজাবেথ’-এ দেখা গিয়েছিল তাকে। হেলেনই একমাত্র অভিনেত্রী, যিনি দুই এলিজাবেথের চরিত্রেই অভিনয় করেছেন।

নেটফ্লিক্সের ‘দ্য ক্রাউন’ সিরিজে রানি দ্বিতীয় এলিজাবেথের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী ক্লেয়ার ফয়কে। এই চরিত্রে অভিনয়ের জন্য এমি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন তিনি। এই টিভি সিরিজেই ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত রানির চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী অলিভিয়া কোলম্যানকে। রানির চরিত্রে তাক লাগিয়ে জিতেছিলেন গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। অলিভিয়ার হাতে ওঠে এমি পুরস্কারও।

২০১২ সালে ‘প্লেহাউজ প্রেজেন্টস’ সিরিজে রানির চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী এমা থম্পসনকে। ২০১৯ সালে মুক্তি পায় অ্যানিমেটেড ছবি ‘রয়্যাল কোরগি’। এই ছবিতে রানির চরিত্রের জন্য কণ্ঠ দিয়েছিলেন অভিনেত্রী জুলিয়া ওয়াল্টার্স। রানি দ্বিতীয় এলিজাবেথের চরিত্রে একাধিক ছবিতে দেখা গেছে অভিনেত্রী জিনেট চার্লসকে।

বাস্তবে রানি দ্বিতীয় এলিজাবেথ

প্রসঙ্গত, ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদি রাজশাসক রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকালে স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে রানির মৃত্যু হয়ে বলে এক বিবৃতিতে জানিয়েছে বাকিংহাম প্যালেস। এর মধ্য দিয়ে দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছর রাজত্ব আর ৯৬ বছরের বর্ণাঢ্য এক জীবনের অবসান হলো।

সূত্র: এবিপি

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ছেড়ে দেওয়া হলো সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুকে
ছেড়ে দেওয়া হলো সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুকে
যুক্তরাষ্ট্রে রানি এলিজাবেথকে হত্যার যে ষড়যন্ত্র করা হয়েছিল
যুক্তরাষ্ট্রে রানি এলিজাবেথকে হত্যার যে ষড়যন্ত্র করা হয়েছিল
আজ রাজা চার্লসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী
আজ রাজা চার্লসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী
রাজা চার্লসের অভিষেকের আগে বদলাচ্ছে ঐতিহাসিক মুকুট
রাজা চার্লসের অভিষেকের আগে বদলাচ্ছে ঐতিহাসিক মুকুট
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প