রাজা চার্লসের অভিষেকের আগে বদলাচ্ছে ঐতিহাসিক মুকুট

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২২, ১৩:৩১আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৩:৩৮

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লেসের অভিষেককে কেন্দ্র করে ১৭ শতকের সেন্ট এডওয়ার্ড ঐতিহাসিক রাজ মুকুটের কিছুটা পরিবর্তন করা হবে। শনিবার ব্যাকিংহাম প্যালেস জানিয়েছে, মুকুটটি ইতোমধ্যে প্রদর্শন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে প্যালেস জানায়, ‘আগামী বছরের ৬ মে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের আগে খাঁটি সোনা, রুবির আবরণযুক্ত, মণি, নীলকান্তমণি, পোখরাজ, টুম্যালিন খচিত মুকুটটিতে কিছুটা পরিবর্তনের কাজ করা হবে।’

রাজা তৃতীয় চার্লস যে মুকুটটি পরিধান করবেন তার ওপরের অংশটি বেগুনি রঙের। উচ্চতা ৩০ সেন্টিমিটার। এটি বেশ ভারী।

মুকুটটি শেষবার রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৫৩ সালে তার অভিষেকের সময় পরেছিলেন। আগামী ৬ মে রাজা তৃতীয় চার্লস (৭৪) তার স্ত্রী রানী কনসর্ট ক্যামিলার সঙ্গে মুকুট পরবেন। অনুষ্ঠানেরে পর ৮ মে জাতীয় ছুটি থাকবে দেশটিতে।

গত ৮ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। এরপরই তার ছেলে চার্লস সিংহাসনে বসেন।

/এলকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সর্বশেষ খবর
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন