ফের আদনান চমক, এবার খাবার বিক্রেতা সাকিব

বিনোদন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১২:১০

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যেন আলোচনা-সমালোচনার নিয়মিত আধার। বেটিং বিতর্ক, মাঠের পারফর্মেন্স, বিজ্ঞাপনে বাস কন্ডাক্টর- কোথায় নেই তিনি! 

এই সন্ধ্যায় সেসব বিতর্ক ছাপিয়ে নেটাগরিকদের চোখ আটকে গেল সাকিবের একটি স্থিরচিত্রে। যেখানে তাকে দেখা গেল স্ট্রিট ফুড বিক্রেতার ভূমিকায়! খোলা রাস্তায় গায়ে অ্যাপ্রোন, চোখে চশমা, হাতে খাবার ও সসের বোতল। বোঝা যায়, কোনও ক্রেতাকে তিনি খাবার সাজিয়ে দিচ্ছেন।

ছবিটি সাকিব আল হাসান মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশ করেন নিজের ফেসবুক পেজে। ক্যাপশনে হ্যাশট্যাগ দেন একটি মুঠোফোন প্রতিষ্ঠানকে।  

এ বিষয়ে সাকিবের কোনও মন্তব্য মেলেনি। তবে নির্মাতা আদনান আল রাজীব জানান, সাকিবের এই পরিস্থিতির দায় তারই! এই ক্রিকেটারকে মডেল বানিয়ে একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নির্মাণ করছেন আদনান। একই জুটি যেমনটা করেছিলেন ক’দিন আগে বাস কন্ডাক্টরের বিজ্ঞাপনটি। 

আদনান আল রাজীব নতুন কাজটি প্রসঙ্গে নির্মাতা আদনান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাকিবকে নিয়ে গ্রে অ্যাজেন্সির মাধ্যমে একসঙ্গে তিনটি কাজ করেছি। যার প্রথমটি সবাই দেখেছেন, বাস কন্ডাক্টর। এবার আসছে স্ট্রিট ফুডওয়ালা ক্যারেক্টার। কিছুদিন পর ছাড়বো আরেকটি ক্যারেক্টার। ওখানেও সারপ্রাইজ আছে।’

সাকিব আল হাসানের লুক বদলানোর কাজটি করে বেশ মজা পেয়েছেন এই নির্মাতা। তিনি বলেন, ‘ওর (সাকিব) লুক চেঞ্জ করার বিষয়টি খুব মজা পেয়েছি। আমার মেকআপ শিল্পী রবিন ছিলো এই কাজটির পেছনে। তারচেয়ে বড় কথা, কাজগুলো করার ক্ষেত্রে সাকিবের প্রচণ্ড সহযোগিতা পেয়েছি। যেটা না পেলে গেটআপ-মেকিং প্রপারলি করতে পারতাম না।’

ফের আদনান চমক, এবার খাবার বিক্রেতা সাকিব

/এমএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
এলপিএলের ড্রাফটে দল পেলেন মিরাজ-হাসান 
এলপিএলের ড্রাফটে দল পেলেন মিরাজ-হাসান 
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প