প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রকাশ হলো ‘বাংলাদেশের নেতা’ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২২, ২২:০৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৭

আমার সুখে আমার দুখে বৃষ্টি নামে তোমার চোখে ভাঙে নদীর ঢেউ/ তুমি দেশের তুমি দশের তুমি আমাদের মতো কেউ/ রাখি তোমায় মন-গহীনে হৃদয় আছে যেথা/ বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা...।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এমনই এক দরদী কথার গান রচনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকবি জুলফিকার রাসেল।

‘বাংলাদেশের নেতা’ নামের এই গানটি প্রকাশ হয়েছে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় অন্তর্জালে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন (২৮ সেপ্টেম্বর) উপলক্ষে বিশেষ এই সংগীত নিবেদন। 

গানটির সুর-সংগীত করেছেন পাভেল আরিন আর পরিকল্পনা ও প্রযোজনায় ছিলেন ইয়াসির মাহমুদ খান।

গানটিতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, লিংকন ডি কস্তা, জাহিদ নিরব ও মাশা ইসলাম। এর ভিডিও নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ।

গানটি প্রসঙ্গে এর গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আমাদের ক্ষুদ্র নিবেদন এটি। আমরা চেষ্টা করেছি কথা-সুর-চিত্রে নেত্রীর জন্মদিনে সুরেলা একটি উপহার দেয়ার।’

এদিকে বিশেষ এই উপহারসংগীত প্রসঙ্গে গানটির সংগীত পরিচালক পাভেল আরিন বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে ছোট্ট এই উপহারটি প্রকাশের। তাঁর প্রতি আমাদের নিজস্ব ফিলিং বা ভালোবাসার জায়গা থেকেই এই গানটির সৃষ্টি। এখন দর্শক-শ্রোতারা যদি গানটি শুনে প্রীত হন, সেটাই হবে আমাদের বড় প্রাপ্তি।’

/এমএম/
সম্পর্কিত
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা
শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা
রাজবাড়ীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার, নৌকায় মিছিল
রাজবাড়ীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার, নৌকায় মিছিল
‘গায়েবি স্ত্রী’ বানিয়ে মামলা: শেখ হাসিনাসহ সব আসামির অব্যাহতির সুপারিশ
‘গায়েবি স্ত্রী’ বানিয়ে মামলা: শেখ হাসিনাসহ সব আসামির অব্যাহতির সুপারিশ
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক