সাদি-শিবলী

এক মঞ্চে দুই ভাই

বিনোদন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৬, ০০:০০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০৫

সাদি ও শিবলী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে আয়োজন। অনুষ্ঠানের শিরোনাম ‘ভালোবাসার বসন্ত’। আয়োজক হিসেবে আছে ‘রবিরাগ’।
তাই পুরো আয়োজনেই থাকছে রবীন্দ্রনাথের গানে বসন্তকে ধরার চেষ্টা। তবে এতে বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে শিবলী মোহাম্মদের নাচ ও রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদের গান। এদিন তারা দুই ভাই একই মঞ্চে থাকবেন।
এমনটাই জানালেন আয়োজক প্রতিষ্ঠান রবিরাগের পরিচালক সাদি মহম্মদ।
গানে গানে বসন্তকে বরণ করে নেওয়ার এ আয়োজন করা হয়েছে বাংলা ফাল্গুন মাসের প্রথমদিন, ১৩ ফেব্রুয়ারি। রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এটি হবে সন্ধ্যা ৭টায়।
আয়োজন নিয়ে বললেন রবিরাগের সভাপতি রবীন্দ্রসংগীতশিল্পী আমিনা আহমেদ। ‘রঙিন ভালোবাসা সিক্ত হতে এ আয়োজন। তাই নাম- ভালোবাসার বসন্ত।’
সাদি মহম্মদ জানালেন, এবারের আয়োজন বেশ অন্যভাবে সাজানো। এতে দ্বৈত, একক ও সম্মিলন গানের পাশাপাশি বসন্ত নিয়ে রাগের একটি বন্দিস থাকছে। এটি গাইবেন তাপস দত্ত। পাশাপাশি ইকবাল বাহার চৌধুরীর দুটি কবিতা আবৃত্তির সঙ্গে গাইবেন সাদি নিজে। এছাড়া এতে নৃত্য পরিবেশন করবেন শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার প্রতিষ্ঠান নৃত্যাঞ্চল। দুটি রবীন্দ্রসংগীতে হবে এ নৃত্য।


অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। এটির সহযোগিতায় আছে মীনা বাজার।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক