সিনেমায় শাজাহান খান!

সুধাময় সরকার
সুধাময় সরকার
১৬ অক্টোবর ২০২২, ১৭:৪০আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১৯:০০

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী এবং শ্রমিক নেতা শাজাহান খান এবার নাম লেখালেন সিনেমায়।

তার এই পথচলা একই দলের আরেক শীর্ষ নেতা ওবায়দুল কাদেরের পথ ধরে। অনেকেই জানেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর উপন্যাস ‘গাঙচিল ভালোবাসা’ অবলম্বনে নির্মিত হয়েছে ফেরদৌস-পূর্ণিমাকে নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গাঙচিল’। একইভাবে এবার শাজাহান খানের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’।

নিরব-সুনেরাহকে নিয়ে এই ছবিটি নির্মাণ করছেন খ ম খুরশেদ। ছবিটির শুটিং শুরু হচ্ছে ২০ অক্টোবর থেকে। এদিন শাজাহান খান নিজে উপস্থিত থেকে ছবিটি সম্পর্কে কথা বলবেন গণমাধ্যমের সঙ্গে। এদিন ছবিটি ঘিরে গল্পকার জানাতে পারেন আরও কিছু চমকপ্রদ খবর। এমনটাই জানান নায়ক নিরব। শাজাহান খানের গল্পের নায়ক-নায়িকা নিরব-সুনেরাহ

এ প্রসঙ্গে নিরব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভাইয়ার (শাজাহান খান) সঙ্গে এই ছবির বিষয়ে আমার দুবার কথা হয়েছে মুঠোফোনে। সরাসরি আলাপের সুযোগ হয়নি। তবে ২০ তারিখের মহরত অনুষ্ঠানে তিনি আসছেন। সেদিন তার গল্পটি প্রসঙ্গে সবার সঙ্গে সরাসরি আলাপ করবেন। থাকবে আরও কিছু চমক। এমনটাই নির্মাতা আমাকে জানিয়েছেন।’

দেড় দশকের ক্যারিয়ারে নায়ক নিরব বরাবরই নতুন জুটি বাঁধতে পছন্দ করেন। সেই ধারাবাহিকতায় এবার নিরবের নায়িকা বহরে নতুন করে যুক্ত হলেন ‘ন ডরাই’-খ্যাত সুনেরাহ বিনতে কামাল। যিনি এই ছবিটির মাধ্যমে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। 

ওবায়দুল কাদেরের সঙ্গে তার সিনেমার নায়ক-নায়িকা ফেরদৌস-পূর্ণিমা শাজাহান খানের গল্প ধরে নিরব-সুনেরাহকে নিয়ে নির্মিতব্য এই সিনেমার প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ। এতে রাজাকার চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশ আওয়ামী লীগের আরেক বর্ষীয়ান নেতা ও কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর।

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’। এটি নির্মাণের জন্য ৬০ লাখ টাকা অনুদান পেয়েছেন পরিচালক।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
শাজাহান খানের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেওয়ায় যুবদল নেতার পদ স্থগিত
শাজাহান খানের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেওয়ায় যুবদল নেতার পদ স্থগিত
ভুতুড়ে মামলায় বারবার রিমান্ডে নিচ্ছেন কেন: শাজাহান খান 
ভুতুড়ে মামলায় বারবার রিমান্ডে নিচ্ছেন কেন: শাজাহান খান 
ইউনূস জামায়াতের সঙ্গে প্রেম করে টিকে আছে: শাজাহান খান
ইউনূস জামায়াতের সঙ্গে প্রেম করে টিকে আছে: শাজাহান খান
‘শেখ হাসিনার আগে জামায়াত, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিচার করতে হবে’
‘শেখ হাসিনার আগে জামায়াত, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিচার করতে হবে’
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান