নোরার সঙ্গে নেচে সিদ্ধার্থের ‘ইচ্ছেপূরণ’

বিনোদন ডেস্ক
২৭ অক্টোবর ২০২২, ১৪:২৪আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৪:২৫

সম্প্রতি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত নতুন সিনেমা ‘থ্যাংক গড’। এখানে তার সঙ্গে অভিনয় করেছেন অজয় দেবগন ও রাকুল প্রীত সিং। সিনেমাটিতে একটি বিশেষ গান রয়েছে, যেটাতে হালের বলিউড সেনসেশন নোরা ফাতেহির সঙ্গে পারফর্ম করেছেন সিদ্ধার্থ। এর মাধ্যমে অনেকদিন ধরে পুষে রাখা ইচ্ছে পূরণ হয়েছে বলে জানালেন এ অভিনেতা।

গানটির শিরোনাম ‘মানিকে’। এটি মূলত শ্রীলংকান গায়িকা ইয়োহানির গান; যেটা গত বছরের আগস্টে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল। ‘থ্যাংক গড’ সিনেমায় ইয়োহানিকে দিয়েই নতুন করে গানটি গাওয়ানো হয়েছে।

গানটির দৃশ্যে সিদ্ধার্থ ও নোরার আবেদনময়ী নৃত্য নজর কেড়েছে দর্শকের। প্রকাশের মাত্র এক মাসেই এটির ভিউ ছাড়িয়েছে ১০৯ মিলিয়ন। দর্শকের এমন সাড়া পেয়ে আনন্দিত অভিনেতা। তার ভাষ্য, ‘এটি সিনেমার মূল গান। নোরা খুব মজার একটি চরিত্র ফুটিয়ে তুলেছেন; শুধু গানের জন্যই তাকে উপস্থাপন করা হয়নি। এটা কেবল আইটেম গান নয়, সিনেমার গল্পের সঙ্গে দারুণভাবে সমন্বিত হয়েছে।’

সিদ্ধার্থ জানান, তিনি এর আগেও নোরা ফাতেহির সঙ্গে কাজ করেছেন। তবে একসঙ্গে নাচার সুযোগ হয়নি। তাই ভেবে রেখেছিলেন, পরের প্রজেক্টে অবশ্যই এই আইটেম গার্লের সঙ্গে কোমর দোলাবেন। সেই ইচ্ছেটা পূরণ হয়েছে ‘মানিকে’র মাধ্যমে।

তিনি বলেন, “নোরা ও আমি অনেকগুলো গান করেছি; তবে এবারই প্রথম আমরা একসঙ্গে নাচলাম। ‘মারজাভা’ সিনেমায় আমরা ‘এক তো কাম জিন্দেগি’ গানে ছিলাম, কিন্তু সেখানে আমি শুধু ওর নাচ দেখেছি। ওই সময় আমি তাকে বলেছি, পরেরবার আমরা একসঙ্গে একটি গান করবো এবং তোমার সঙ্গে যেন নাচতে পারি সেটা নিশ্চিত করবো।”

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর মুক্তি পেয়েছে ইন্দ্র কুমার পরিচালিত ‘থ্যাংক গড’। দুইদিনে সিনেমাটি আয় করেছে ১৪ কোটি ১০ লাখ রুপি।

সূত্র: নিউজ১৮

/কেআই/
সম্পর্কিত
লস অ্যাঞ্জেলেসের দাবানলে আটকে পড়েছেন নোরা
লস অ্যাঞ্জেলেসের দাবানলে আটকে পড়েছেন নোরা
ট্রেনেই ছুটলেন নোরা, কার জন্য?   
ট্রেনেই ছুটলেন নোরা, কার জন্য?  
বলিউডে নোরার ভয়ংকর জীবন নিয়ে তথ্যচিত্র
বলিউডে নোরার ভয়ংকর জীবন নিয়ে তথ্যচিত্র
বিখ্যাত কোম্পানির সঙ্গে চুক্তি, উচ্ছ্বসিত নোরা ফাতেহি
বিখ্যাত কোম্পানির সঙ্গে চুক্তি, উচ্ছ্বসিত নোরা ফাতেহি
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প