নাপিত রুস্তম ও সুন্দরী পারুলের প্রেম

বিনোদন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২২, ০০:৪৮আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০০:৪৮

বিহারি পট্টির ডাকসাইটের নাপিত রুস্তম। তার বাতিক হলো লম্বা চুল-দাড়িওয়ালা কাউকে দেখলেই তার হাত থেকে আর নিস্তার নেই। কোনও না কোনও উপায়ে সে তার চুল-দাড়ি কেটে দেবেই। 

এমনই এক পাগলাটে নাপিতের চরিত্রে অভিনয় করলেন মিশু সাব্বির। সদ্য শুটিং শেষ হওয়া এই নাটকের নাম ‌‘রুস্তম নাপিত’।

মেজবাউর রহমান সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অলোক হাসান। এতে মিশুর বিপরীতে অভিনয় করেছেন তাসনুভা তিশা।

নির্মাতা অলোক বলেন, ‘তিশা এখানে অভিনয় করেছেন গ্রামের নিখাদ সুন্দরী পারুলের চরিত্রে। যাকে দেখে রুস্তম নাপিতের মধ্যে ব্যাপক পরিবর্তন চলে আসে। ঘটতে থাকে অন্যরকম সব ঘটনা। মোটাদাগে প্রেমে পড়ে একজন নাপিতের বদলে যাওয়ার গল্প বলার চেষ্টা করেছি এই নাটকে।’ 

তিশা ও মিশু অ্যামিনেন্স বিজনেস মার্টের ব্যানারে নির্মিত এই নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কচি খন্দকার, আনোয়ার হোসেন প্রমুখ ।

ডি ফর ড্রামা নামের ইউটিউব চ্যানেলে ১৭ নভেম্বর নাটকটি উন্মুক্ত হবে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন