আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে তৌসিফ-জোভানের হাতাহাতি!

বিনোদন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২২, ১৮:৫৬আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ০০:১৮

এরমধ্যে দেশ দুই ভাগ হয়ে গেছে! একদিকে আর্জেন্টিনা অন্যদিকে ব্রাজিল। চায়ের দোকান, মহল্লা হয়ে সোশ্যাল হ্যান্ডেলে চলছে তর্কযুদ্ধ। এবার সেই ঘটনা ঘটলো দুই তারকা বন্ধু তৌসিফ মাহবুব ও ফারহান আহমেদ জোভানের সঙ্গে।

ব্রাজিলের ভক্ত জোভান আর আর্জেন্টিনার তৌসিফের সঙ্গে হাতাহাতির বেশ কিছু দৃশ্য এখন ভাইরাল। যেখানে দেখা গেছে তৌসিফকে আর্জেন্টিনার পক্ষ হয়ে মোনাজাত ধরতেও। আরেকটি স্থিরচিত্রে দেখা গেছে তৌসিফের গলা চেপে ধরেছেন জোভান! 

আর্জেন্টিনা ও ব্রাজিল সাপোর্টার দুই বন্ধুর মধ্যে এমন সব ঘটনা নিয়ে নির্মাতা মুহাম্মদ মিফতাহ্ আনান তৈরি করলেন নাটক ‘ঢাকাইয়া ওয়ার্ল্ডকাপ’। যেখানে আর্জেন্টিনার ‘ডাই হার্ট ফ্যান’ হয়ে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব আর ব্রাজিলের সাপোর্টার হয়েছেন ফারহান আহমেদ জোভান।

আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে তৌসিফ-জোভানের হাতাহাতি! নির্মাতা জানান, ‘নাটকটিতে দেখা যাবে পুরান ঢাকার দুই বন্ধু তৌসিফ আর জোভান। একজন আর্জেন্টিনা আরেকজন ব্রাজিল সাপোর্টার। বিশ্বকাপ চলাকালীন নিজেদের পছন্দের দলের সমর্থনে তারা বিভিন্ন মজার সব ঘটনা ঘটায়। ঘটে বিব্রতকর ঘটনাও। এসব মিলিয়ে বিশ্বকাপ ফুটবল আসরের উন্মাদনা তুলে ধরার চেষ্টা করেছি আমরা।’

পুরোপুরি কমেডি ধাঁচের নাটক ‘ঢাকাইয়া ওয়ার্ল্ডকাপ’। নির্মাতা বললেন, নাটকটি দেখলে দর্শকরা বিনোদন পাবেন। পুরো সময়টা উপভোগ করবেন।

পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে সদ্য শুটিং শেষ হয়েছে ‘ঢাকাইয়া ওয়ার্ল্ডকাপ’ নাটকের। বর্তমানে পোস্ট প্রডাকশনের কাজ চলছে। এতে তৌসিফ-জোভান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সানজানা সরকার রিয়া, হারুন অর রশিদ, সিয়াম আনোয়ার, সানী প্রমুখ।

২৫ নভেম্বর একটি বেসরকারি টিভিতে প্রচারের পর ‘ঢাকাইয়া ওয়ার্ল্ডকাপ’ ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়ার কথা জানান নির্মাতা মিফতাহ্। আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে তৌসিফ-জোভানের হাতাহাতি!

/এমএম/
সম্পর্কিত
ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী নাটক  ‘জখম’: একদিনে দেখলো ৪০ লাখ দর্শক!
একদিনে ৪০ লাখ দর্শক!
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
তৌসিফ-তটিনী, কে কার প্রেমে ‘জখম’
তৌসিফ-তটিনী, কে কার প্রেমে ‘জখম’
‘ব্যাচেলর রমজান ভাইব’: ফান-কমেডির মাধ্যমে সামাজিক বার্তা
‘ব্যাচেলর রমজান ভাইব’: ফান-কমেডির মাধ্যমে সামাজিক বার্তা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প