‘খায়রুন সুন্দরী’ অভিনেতা মুকুল তালুকদার মারা গেছেন

শেরপুর প্রতিনিধি
২০ নভেম্বর ২০২২, ১৬:০৪আপডেট : ২০ নভেম্বর ২০২২, ২১:৫০

দর্শকপ্রিয় সিনেমা ‘খায়রুন সুন্দরী’র খল অভিনেতা মুকুল তালুকদার মারা গেছেন। রবিবার (২০ নভেম্বর) ভোরে শেরপুরের নালিতাবাড়ী শহরের মধ্যবাজারস্থ নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

তার পুরো আম শহীদ উল্লাহ তালুকদার মুকুল। অভিনেতার পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো তিনি রবিবার ভোরে হাঁটা শেষে বাসায় ফেরেন। এ সময় বাসায় কোনও লোকজন ছিলো না। কিছুক্ষণ পর খোলা দরজা দিয়ে বাসার এক ভাড়াটিয়া মুকুল তালুকদারকে মেঝেতে অচেতন অবস্থা পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে লোকজন এসে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

‘খায়রুন সুন্দরী’র মাধ্যমেই সিনেমায় পা রাখেন মুকুল তালুকদার। এরপর প্রায় ২০টির মতো ছবিতে খল চরিত্রে অভিনয় করেন। এছাড়াও তিনি উপজেলার কাকরকান্দি ইউনিয়নে টানা দুইবার ইউপি চেয়ারম্যান ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মুকুল তালুকদার ঝিনাইগাতি আদর্শ ডিগ্রি কলেজে শিক্ষকতাও করেছেন।

/কেআই/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সাবেক সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন
সাবেক সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প