আবার মঞ্চে ‘ঊর্ণাজাল’

বিনোদন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২২, ১৭:৫৪আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ২০:৩১

টানা এক বছর পর বিজয়ের মাসে ফের শুরু হচ্ছে জনপ্রিয় নাটক ‘ঊর্ণাজাল’ প্রদর্শনী। বাতিঘর নাট্যদলের ৩য় প্রযোজনা এটি। যা আগামী ২ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে প্রদর্শনী হতে যাচ্ছে রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে, এরপর ৫ ডিসেম্বর একই সময়ে মঞ্চায়ন হবে একাডেমির মূল হলে।

এমনটাই জানালেন নাটকটির রচয়িতা ও নির্দেশক বাকার বকুল। 

‘ঊর্ণাজাল’-এর ২৯টি প্রদর্শনী হয়েছে এ পর্যন্ত। যারা সামনে দেখবেন তাদের জন্য আগাম গল্প সংক্ষেপ-

বিদেশ থেকে শিক্ষাজীবন শেষ করে নিজ গ্রামে ফেরে খালেদ। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হয় গ্রামবাসীর। স্কুলের জন্য রেখে যাওয়া বাবার স্বপ্নের একখণ্ড জমিতে মাদ্রাসা গড়ে তোলে সে। অন্যদিকে, সাঁইজির আখড়ায় বেড়ে ওঠা গায়েন সয়ফুল খালেদের বাল্যবন্ধু। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে শিল্পের মনঃসংযোগ থেকে বিচ্ছিন্ন হয় শিল্পী। ঘুণে কাটে একতারাটি। চোখ দান করে যাওয়া জয়নাল গাতকের জানাজা পড়ানোর দায়ে ইমামের জিভ কেটে নেয় কে বা কারা। সুযোগে ধর্মীয় মতবাদের আশ্রয়ে ঢুকে পড়ে অপকৌশল-কূটনীতি। এভাবেই এগিয়েছে ‘ঊর্ণাজাল’-এর কাহিনি।

ঊর্ণাজাল নাটকটিতে অভিনয় করছেন মুক্তনীল, সাদ্দাম রহমান, সঞ্জয় গোস্বামী, সুইটি সরকার, খালিদ হাসান রুমি, মনিরুজ্জামান ফিরোজ, শিশির সরকার, সঞ্জয় হালদার, স্মরণ বিশ্বাস, তারানা তাবাসসুন চেরী, ফয়সাল আহম্মেদ, রাজু আহম্মেদ, মৃধা অয়োমী, রাজা, শৈবাল, ইয়াসিরসহ বাতিঘরের নাট্যকর্মীরা। 

নাটকটির রচয়িতা ও নির্দেশক বাকার বকুল, ‘‘সময়ের আলোচিত এবং সাহসী প্রযোজনা ‘ঊর্ণাজাল’ দেখার টানে বার বার নাট্যপ্রেমীদের সমাগম ঘটেছিল বিগত কয়েকটি মঞ্চায়নে, যা অনুপ্রাণিত করেছে আমাদের বারবার। এবারও নাটকটি দেখার আমন্ত্রণ রইলো সবার প্রতি।’’ 

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন