মারা গেলেন চঞ্চল চৌধুরীর বাবা

বিনোদন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২২, ২২:৩৫আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৩:৫০

টানা দুই সপ্তাহ লাইফ সাপোর্টে থাকার পর পৃথিবীকে ‍বিদায় জানালেন অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী। যিনি পেশায় একজন শিক্ষক ছিলেন।

অভিনেতার পারিবারিক বন্ধু অভিনেত্রী শাহনাজ খুশি জানান, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন চঞ্চল চৌধুরীর বাবা।

তিনি বলেন, ‘তাঁর আত্মার শান্তি কামনা করি। চঞ্চল এবং তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য প্রার্থনা করি।’

জানান, চঞ্চল চৌধুরীর বাবার শেষকৃত্য তার নিজ গ্রামের বাড়ী পাবনার কামার হাটে সম্পন্ন হবে।

এর আগে গেলো ১৫ ডিসেম্বর চঞ্চল তার বাবার অসুস্থতার কথা জানান। সেদিন তার ভাষ্য ছিলো এমন, ‘কয়েকটা দিন হলো, বাবা হাসপাতালের বিছানায় অচেতন। চোখের জলে আমাদের বুক ভেসে যায়, আর প্রার্থনা করি, আমার বাবা সুস্থ হয়ে উঠুক। বাবা-মাকে হাসপাতালের বিছানায় রেখে কোনও সন্তানই ভালো থাকতে পারে না। আমিও ভালো নেই।’

চঞ্চল তখন জানিয়েছিলেন, তার বাবা স্ট্রোক করে ব্রেন হেমারেজ হয়েছিল। এরপর থেকেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

/এমএম/
সম্পর্কিত
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
প্লেব্যাকে প্রথম
প্লেব্যাকে প্রথম
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প