সিনেমা মানুষের তৃতীয় চোখ খুলে দেয়: তথ্যমন্ত্রী

বিনোদন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২৩, ১৭:০৬আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১৯:১৯

ঢাকা ও চট্টগ্রামের পর এবার রাজশাহীতে চালু হলো স্টার সিনেপ্লেক্স। শুক্রবার (১৩ জানুয়ারি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে নগরীর বুলনপাড়া আইবাঁধ সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে সিনেপ্লেক্সটি উদ্বোধন করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তার মতে, হাইটেক পার্কে স্বাভাবিকভাবেই প্রযুক্তি সংক্রান্ত কাজকর্ম চলবে। তবে তার ফাঁকে বিনোদনও প্রয়োজন। সেটার দ্বার খুলে দিয়েছে স্টার সিনেপ্লেক্স।

তথ্যমন্ত্রী বলেন, ‘যখনই সিনেমা হল বাড়ে, আমার ভালো লাগে। তাই আমাকে পলক এখানে আসার ব্যাপারে যখন বলেন, সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে যাই। তবে পলকের কাছে আমার আরেকটি দাবি, এখানে যেন অন্তত আরও একটি হল করে দেওয়া হয়। তাহলে পূর্ণতা পাবে।’

দেশের সিনেমা শিল্প ঘুরে দাঁড়াচ্ছে বলে মনে করেন তথ্যমন্ত্রী। এই যাত্রায় অসামান্য ভূমিকা রাখছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। তাদের হাত ধরে দেশে অন্তত ১০০ সিনেপ্লেক্স হবে বলে প্রত্যাশা মন্ত্রীর।

সিনেমার গুরুত্ব জাহির করে তথ্যমন্ত্রীর বক্তব্য, ‘সিনেমা শুধু বিনোদন দেয় না, এটি মানুষের তৃতীয় চোখ খুলে দেয়। সমাজের আড়ালে থাকা বিষয়গুলো উন্মোচন করে, দায়িত্বশীলদের আরও দায়িত্ববান করে তোলে। সিনেমা সমসাময়িক কালকে সংরক্ষণ করে।’

স্টার সিনেপ্লেক্সের রাজশাহী শাখার এই উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সিনেপ্লেক্সের কর্ণধার মাহবুব রহমান রুহেল, অভিনেত্রী আজমেরী হক বাঁধনসহ অনেকে।   

ছবি: জাকির হোসেন

/এমএম/কেআই/এমওএফ/
সম্পর্কিত
নুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের
হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের
শেখ হাসিনা, পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো
শেখ হাসিনা, পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?