নায়করাজের জন্মদিন ঘিরে তিন দিনের আয়োজন

বিনোদন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৩, ০০:০৭ আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ০০:০৭

কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের ৮১তম জন্মদিন (২৩ জানুয়ারি) ঘিরে আয়োজন করা হলো তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান। 

২২, ২৩ ও ২৪ জানুয়ারি চ্যানেল আই পর্দায় দেখা যাবে অনুষ্ঠানগুলো। এর মধ্যে রয়েছে নায়করাজ রাজ্জাক অভিনীত চলচ্চিত্র, বিশিষ্টজনদের স্মৃতিচারণ, বিশেষ তারকাকথন এবং তাঁর অভিনীত সিনেমার গান। 

চ্যানেল আই সূত্রে জানানো হয়, ২২ জানুয়ারি প্রচার হবে নায়করাজ অভিনীত চলচ্চিত্র ‘বড় ভালো লোক ছিল’, একই দিন দুপুরে ‘এবং সিনেমার গান’ অনুষ্ঠানে রাজ্জাক অভিনীত চলচ্চিত্রের গান দেখানো হবে। সকালে ‘গান দিয়ে শুরু’তে থাকবে রাজ্জাক স্মরণে বিশেষ পরিবেশনা। 

২৩ জানুয়ারি প্রচার হবে রাজ্জাক অভিনীত ‘অভিযান’। এদিন বেলা ১২টা ৫ মিনিটে আবদুর রহমানের পরিচালনা ও উপস্থাপনায় থাকবে রাজ্জাককে নিয়ে ববিতার স্মৃতিকথা ‘অন্তরঙ্গ ববিতা’। বেলা ১২টা ৩০ মিনিটে ‘তারকাকথন’-এ নায়করাজ রাজ্জাক-এর স্মৃতিচারণ করবেন সৈয়দ হাসান ইমাম ও রাজ্জাক পুত্র সম্রাট। এর আগে সকাল ৭টা ৩০ মিনিটে প্রচারিতব্য ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্বে অংশ নেবেন শিল্পী মো. খুরশীদ আলম ও অন্যান্যরা।

২৪ জানুয়ারি প্রচার হবে নায়করাজ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম-এর চলচ্চিত্র ‘আয়না কাহিনী’। 

নায়করাজ রাজ্জাক অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে বেহুলা, আবির্ভাব, এতটুকু আশা, ময়নামতি, নীল আকাশের নীচে, জীবন থেকে নেয়া, পীচঢালা পথ, নাচের পুতুল, অবুঝ মন, রংবাজ, আলোর মিছিল, বেঈমান, বাঁদী থেকে বেগম, অনন্ত প্রেম, অশিক্ষিত, বড় ভালো লোক ছিল, ছুটির ঘণ্টা, অভিযান, চন্দ্রনাথ, আয়না কাহিনী প্রভৃতি।

 ‘তারকাকথন’-এ  সম্রাট ও সৈয়দ হাসান ইমাম চলচ্চিত্রের দীর্ঘ ক্যারিয়ারে তিনি অভিনয় ছাড়াও পরিচালনা করেছেন ১৬টি চলচ্চিত্র। গড়ে তোলেন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রাজলক্ষ্মী প্রোডাকশন। ২০১৫ সালে অর্জন করেন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কার। ২০১৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। তিনি ৫ বার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রথম সভাপতি নির্বাচিত হন।

কিংবদন্তি এই অভিনেতা ১৯৪২ সালের ২৩ জানুয়ারি জন্মগ্রহণ এবং ২০১৭ সালের ২১ আগস্ট মৃত্যুবরণ করেন।

/এমএম/
সম্পর্কিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
নায়করাজ রাজ্জাক পরিচালিত আলোচিত ৫ চলচ্চিত্র
নায়করাজ রাজ্জাক পরিচালিত আলোচিত ৫ চলচ্চিত্র
বিনোদন বিভাগের সর্বশেষ
ফের আইনি জটিলতায় হানি সিং
ফের আইনি জটিলতায় হানি সিং
অজয় থেকে শাহরুখ, প্রথম দিনে ৫০ কোটির ঘর টপকেছিল কোন তারকাদের সিনেমা
অজয় থেকে শাহরুখ, প্রথম দিনে ৫০ কোটির ঘর টপকেছিল কোন তারকাদের সিনেমা
বক্স অফিসে হতাশ ‘ডিগার’, হাল ছাড়ছেন না টম ক্রুজ
বক্স অফিসে হতাশ ‘ডিগার’, হাল ছাড়ছেন না টম ক্রুজ
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ভারতের পাঁচ মিনিটের প্রধানমন্ত্রী সঞ্জয় দত্ত!
ভারতের পাঁচ মিনিটের প্রধানমন্ত্রী সঞ্জয় দত্ত!