মারা গেলেন ‘দুষ্টু ছেলের দল’ খ্যাত গীতিকবি বিশু শিকদার

বিনোদন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৩, ১৮:৩৯আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১৯:১৯

যদি এই শীতে আমি মরে যাই, মনে রেখো আগামী শীতে, নতুন করে জন্ম নেবো, হয়তো ফুল হয়ে কোনও পথের ধারে- এমন গান লিখে সত্যি সত্যি এই শীতে না ফেরার দেশে পাড়ি জমালেন গীতিকবি বিশু শিকদার। যিনি নগর বাউল জেমসের জন্য গান লিখেছেন অর্ধ শতাধিক।

জেমস জানান, শনিবার (২১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে নড়াইলের লোহাগড়ায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর কারণ, হার্ট অ্যাটাক বলে জানান তিনি।

বিশু শিকদার মূলত জেমসের জন্যই লিখতেন। এমনকি গীতিকবিতায় নগর বাউলের সহযোদ্ধাও ছিলেন তিনি। কারণ, জেমস ও বিশু যৌথভাবেও অনেক গান রচনা করেছেন। জেমসের প্রকাশিত সর্বশেষ গান ‘আই লাভ ইউ’-ও যৌথভাবে লিখেছেন বিশু।

তাদের গীতিকবিতার সূত্রপাত হয় ‘দুষ্টু ছেলের দল’ অ্যালবাম থেকে। এরপর জেমসের সব ক’টি অ্যালবামের বেশিরভাগ গানই লেখা বিশু শিকদারের। তার লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলী’, ‘যদি এই শীতে’, ‘আমি তোমাদেরই লোক’, ‘সেলাই দিদিমনি’, ‘অবশেষে জেনেছি’, ‘তুফান’ প্রভৃতি।

বিশুর মৃত্যুর খবরে তার লেখার সূত্র ধরেই জেমস প্রতিক্রিয়া জানান এভাবে, ‘যদি এই শীতে আমি মরে যাই/ মনে রেখ আগামী শীতে/ নতুন করে জন্ম নেব/ হয়তো ফুল হয়ে/ কোনও পথের ধারে/ হিমেল হাওয়া/ চেতনার পাশ দিয়ে...। আমাদের সবার প্রিয় গীতিকার ও লেখক বিশু শিকদার আর আমাদের মাঝে নেই। বিকাল ৫ ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। সবাই ওনার আত্মার মাগফিরাত এর জন্য দোয়া করবেন।’

জেমস মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, ‘মৃত্যুর খবর পেয়ে মুষড়ে পড়েছেন জেমস ভাই। কথা বলেছেন নড়াইলে বিশু ভাইর পরিবারের সঙ্গে। দ্রুত সময়ের মধ্যে আমরা নড়াইল যাচ্ছি। সেই প্রক্রিয়া চলছে।’

/এমএম/
সম্পর্কিত
পুত্রের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস
পুত্রের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস
অনুষ্ঠানস্থলে ছিলেন না জেমস, ভয়ংকর অভিজ্ঞতায় শ্রাবণ্য
অনুষ্ঠানস্থলে ছিলেন না জেমস, ভয়ংকর অভিজ্ঞতায় শ্রাবণ্য
জেমসের কনসার্টে উচ্ছৃঙ্খল জনতার হামলা, আহত ২৫
জেমসের কনসার্টে উচ্ছৃঙ্খল জনতার হামলা, আহত ২৫
বিয়ে ও বাচ্চার খবর জানালেন জেমস
বিয়ে ও বাচ্চার খবর জানালেন জেমস
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক