কৌশানির নতুন পথচলায় সঙ্গী ইমরানও!

বিনোদন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৩, ১৭:২৯আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ২২:০২

একটু অতীত থেকেই শুরু করা যাক। ২০১৮ সালের কথা। ইমরানের গানচিত্রে মডেল হলেন টলিউড সুন্দরী কৌশানি মুখার্জি। ‘ইশ্’ শীর্ষক সে গানে মিষ্টতা খুঁজে পেয়েছিলেন দর্শক-শ্রোতারা। কাজের সুবাদে তখন ইমরান-কৌশানির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও গড়ে ওঠে।

যদিও বন্ধুত্বের সম্পর্কে বিনিময় বা প্রতিদান হয় না। তবু চার বছর পর ঠিকই পাল্টা ডাক দিলেন কৌশানি। নিজের প্রযোজিত প্রথম সিনেমায় ঢাকার ইমরানকে সঙ্গে নিলেন নায়িকা। খবরটি জানা গেলো রবিবার (২২ জানুয়ারি) ছবিটির ট্রেলার প্রকাশের পর।

ছবির নাম ‘ডাল বাটি চুরমা’। এটি বিকে এন্টারটেইনমেন্টের প্রথম লগ্নিকৃত সিনেমা। প্রতিষ্ঠানটির কর্ণধার কৌশানি মুখার্জি ও তার প্রেমিক বনি সেনগুপ্ত। হরনাথ চক্রবর্তী পরিচালিত ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৭ ফেব্রুয়ারি।

রবিবার এর ট্রেলার প্রকাশের পর ইমরান জানালেন, তিনি এই সিনেমায় একটি গান গেয়েছেন। সেজন্য আনন্দ প্রকাশ করে বললেন, ‘প্রিয় কৌশানি ও বনি, তোমাদের জন্য গাইতে পেরে আনন্দিত আমি। তোমাদের নতুন এই ছবির জন্য অনেক শুভকামনা রইলো।’

ট্রেলারের সূত্র ধরে বাংলা ট্রিবিউন যোগাযোগ করে ইমরানের সঙ্গে। তিনি জানালেন, গানটির কথা-সুর-সংগীত কলকাতার দোলন মৈনাকের। ঢাকা থেকে নিজের ভয়েস রেকর্ড করে পাঠিয়েছেন ইমরান। এরপর তা দোলনের স্টুডিওতে সেটার ঘষামাজা হয়েছে। ইমরান বলেন, ‘গানটির জন্য কৌশানি আমার সঙ্গে যোগাযোগ করে। এরপর সংগীত পরিচালক দোলন মৈনাকের সঙ্গে আলাপ হয়। এভাবেই গানটি করা। যদিও স্যাড গান। তবে খুব সুন্দর হয়েছে। আমার যারা ভক্ত-শ্রোতা আছেন, তাদের ভালো লাগবে।’ 

 ‘ইশ্’ গানের দৃশ্য ও শুটিংয়ের ফাঁকে ইমরান-কৌশানি ‘ডাল বাটি চুরমা’র গল্পটা আবর্তিত হয়েছে কলকাতার দুটি পরিবারকে ঘিরে। যার একটি বাঙালি, অন্যটি রাজস্থানি। তাদের মধ্যকার ঝগড়া আর বনি-কৌশানির প্রেমের উপাখ্যানে এগোবে দৃশ্যপট। ছবিতে আরও অভিনয় করেছেন রজতাভ দত্ত, খরাজ মুখার্জি প্রমুখ।

বলা প্রয়োজন, ২০২২ সালের ১৭ মে কৌশানির জন্মদিনে ‘বিকে এন্টারটেইনমেন্ট’ চালু করেন বনি-কৌশানি। এই প্রথম তারা টাকা লগ্নি করলেন সিনেমায়। আর সেই প্রথম প্রচেষ্টায় সঙ্গে নিলেন ইমরানকেও।

‘ডাল বাটি চুরমা’র ট্রেলার:   

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সিনেমা ছাপিয়ে আলোচনায় নাটকের গান!
সিনেমা ছাপিয়ে আলোচনায় নাটকের গান!
শাকিব ভাবছেন, জ্যোতির্ময়ী মানুষ নাকি ‘পরী’
শাকিব ভাবছেন, জ্যোতির্ময়ী মানুষ নাকি ‘পরী’
নানা চমক নিয়ে ‘ইমরান-শো’
নানা চমক নিয়ে ‘ইমরান-শো’
বাবা হলেন ইমরান মাহমুদুল
বাবা হলেন ইমরান মাহমুদুল
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প