প্রয়াত গীতিকবি বিশু শিকদারের সন্তানের দায়িত্ব নিলেন জেমস

বিনোদন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৩, ১২:৫৭আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১৬:১২

নগর বাউল জেমসের কণ্ঠে শ্রোতাদের হৃদয় উজাড় করা, কালের সীমানা জয় করা বহু গান এসেছে যার কলম থেকে, তিনি বিশু শিকদার। ‘দুষ্টু ছেলের দল’ খ্যাত এই গীতিকবি গত ২১ জানুয়ারি মারা গেছেন। নড়াইলের লোহাগড়ায় নিজ বাসাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিশুর মৃত্যুতে বিষাদের বড় ধাক্কা এসেছে জেমসের মনে। শোক প্রকাশ করে অন্তর্জালে পোস্ট দিয়েছেন। খোঁজ নিয়েছেন মুঠোফোনে। না, এটুকুতে সীমাবদ্ধ থাকেননি কিংবদন্তি এই রকস্টার।

ঢাকা থেকে ছুটে গেলেন লোহাগড়ার ধোপাদাহ গ্রামে। দেখা করলেন বিশুর পরিবারের সঙ্গে। এমনকি বাবা হারানো বিশুর দুই কন্যা সুকন্যা ও জিমের সার্বিক দায়িত্ব নিয়েছেন জেমস। তাদের পড়াশোনা, থাকা-খাওয়ার সব ব্যয় বহন করবেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন বাংলা ট্রিবিউনের নড়াইল প্রতিনিধি।  

বিশু শিকদার গীতিকবি হিসেবে মূলত জেমসের সঙ্গেই কাজ করতেন। তারা দুজন মিলে বেশ কিছু কালজয়ী গান উপহার দিয়েছেন। এই তালিকায় আছে ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলী’, ‘যদি এই শীতে’, ‘আমি তোমাদেরই লোক’, ‘সেলাই দিদিমনি’, ‘অবশেষে জেনেছি’, ‘তুফান’ প্রভৃতি। এমনকি একযুগ পর গত বছর জেমস যে নতুন গানটি (আই লাভ ইউ) প্রকাশ করেছেন, সেটিও যৌথভাবে বিশুর লেখা।  

বিশু শিকদারের রচিত গানের সূত্র ধরেই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেমস। বার্তাটি ছিল এমন, ‘যদি এই শীতে আমি মরে যাই/ মনে রেখ আগামী শীতে/ নতুন করে জন্ম নেবো/ হয়তো ফুল হয়ে/ কোনও পথের ধারে/ হিমেল হাওয়া/ চেতনার পাশ দিয়ে...। আমাদের সবার প্রিয় গীতিকার ও লেখক বিশু শিকদার আর আমাদের মাঝে নেই। বিকাল ৫ ঘটিকায় (২১ জানুয়ারি) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। সবাই ওনার আত্মার মাগফিরাত এর জন্য দোয়া করবেন।’

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
পুত্রের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস
পুত্রের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস
অনুষ্ঠানস্থলে ছিলেন না জেমস, ভয়ংকর অভিজ্ঞতায় শ্রাবণ্য
অনুষ্ঠানস্থলে ছিলেন না জেমস, ভয়ংকর অভিজ্ঞতায় শ্রাবণ্য
জেমসের কনসার্টে উচ্ছৃঙ্খল জনতার হামলা, আহত ২৫
জেমসের কনসার্টে উচ্ছৃঙ্খল জনতার হামলা, আহত ২৫
বিয়ে ও বাচ্চার খবর জানালেন জেমস
বিয়ে ও বাচ্চার খবর জানালেন জেমস
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক