কলকাতার দেয়ালে দেয়ালে তাসনিয়া: ফারিণের পাশে দাঁড়ালেন প্রসেনজিৎ

সুধাময় সরকার
২৭ জানুয়ারি ২০২৩, ১৮:৩৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১২:২৮

এটাকে ‘‌পাশে দাঁড়ানো’ই বলা চলে। কারণ, একজন অভিষেক অভিনেতার জীবনে এরচেয়ে দুরুদুরু নিদারুণ সময় সম্ভবত আর আসে না। ফলে ঢাকাই টিভি অভিনেত্রী তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা মুক্তির আগে যখন টলিউড কর্তা প্রসেনজিৎ এসে পাশে দাঁড়ান; তখন সেটাকে সর্বোচ্চ সৌভাগ্য বলেই অভিহিত করা মানায়।

৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে ফারিণের প্রথম সিনেমা ‘আরো এক পৃথিবী’। এর প্রচারণার জন্য কলকাতা শহরে ব্যস্ত সময় যাচ্ছে অভিনেত্রীর। এরমধ্যে পুরো শহর মুড়ে দেওয়া হলো ছবিটির পোস্টারে; চলছে বিরামহীন প্রচারণা। যে পোস্টার, ছবি ও প্রচারণায়ে প্রধান চরিত্র হিসেবে আছেন তাসনিয়া ফারিণ।

কলকাতার দেয়ালে দেয়ালে ফারিণ এর আগে ঢাকাই কোনও অভিনেত্রীর টলিউড অভিষেকে এতোটা প্রচারণা দেখা যায়নি। অবশ্য ছবিটির ট্রেলার দেখে এরমধ্যে অনুমান করা যাচ্ছে, পুরো ছবিটি শাসন করেছেন তাসনিয়া ফারিণই। সঙ্গে আছেন অসাধারণ অভিনেতা-নির্মাতা কৌশিক গাঙ্গুলি।

কলকাতার দেয়ালে, টিভিতে, পত্রিকায়, ইভেন্টে চলমান ফারিণের জীবন দেখে অভিনেত্রী নিজেই বাকরুদ্ধ। বললেন, ‘নিজেকে এভাবে দেখবো, কখনও ভাবিনি। কিছু স্বপ্ন না দেখেও সত্যি হয়।’

সংবাদ সম্মেলনের মধ্যমণি ফারিণ তেমনই আরেকটি স্বপ্ন বাস্তবে দেখে ফেললেন বৃহস্পতিবার (২৬ জানুয়ারি)। ‘আরো এক পৃথিবী’র প্রচারণায় তখন ব্যস্ত ছিলেন নির্মাতা অতনু ঘোষ ও সহশিল্পী কৌশিক গাঙ্গুলি। তাদের সঙ্গে এসে ফারিণকে চমকে দিয়ে যোগ দিলেন টলিউডের সর্বোচ্চ তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এতো বড় সাইজের পোস্টার বাংলা সিনেমায় এখন খুব কমই হয় ফারিণের ভাষ্য, কলকাতা শহরের দেয়ালে দেয়ালে তার অভিনীত সিনেমার পোস্টার দেখে তিনি রোমাঞ্চিত। প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ তাকে প্রচারে যেভাবে গুরুত্ব দিয়েছে, তাতে তিনি মুগ্ধ। পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রতি।   

আড্ডায় টিম ‘আরো এক পৃথিবী’ কলকাতার ব্যস্ত প্রচারণার ফাঁকে ফারিণ শুধু এটুকু বলেন, ‘আমি আসলে এখন স্বপ্নের মধ্যে আছি। প্রথমবার বড় পর্দায় নিজেকে দেখবো। অন্যরাও দেখবেন। আমি জানি না, আমাকে দেখতে কেমন লাগবে। দোয়া চাই সবার কাছে।’

জানেন নিশ্চয়, ‘লেডিস এন্ড জেন্টলম্যান’ এবং ‘কারাগার’ নামের দুটি ওয়েব সিরিজ দিয়ে এরমধ্যে দুই বাংলায় তুমুল জনপ্রিয় তাসনিয়া ফারিণ। দেয়ালের সঙ্গে ছবি তোলার লোভ সামলাতে পারননি ফারিণ

/এমএম/
সম্পর্কিত
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
ঢালিউড ‘প্রিন্স’-এর জন্য ফারিণের দলিলে সই!
ঢালিউড ‘প্রিন্স’-এর জন্য ফারিণের দলিলে সই!
ঢাকার ‘কারাগার’ পেরিয়ে কলকাতায়...
ঢাকার ‘কারাগার’ পেরিয়ে কলকাতায়...
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প