দেশজুড়ে ১৫ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব, শুক্রবার থেকে শুরু

বিনোদন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৮

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে শুরু হচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’র তৃতীয় আসর। আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে পর্দা উঠছে এ আয়োজনের। চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত। উৎসবটির এবারের স্লোগান- ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’।

এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে একটি মতবিনিময় সভা এবং বিকালে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, শিল্পী-কুশলী, সংগঠক, জুরি সদস্য, সিলেকশন কমিটির সদস্যবৃন্দ ও একাডেমির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

উৎসবটি রাজধানীসহ সারাদেশের ৬৪ জেলা শিল্পকলা একাডেমিতে একযোগে চলবে। এবার পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিভাগগুলো হলো- সমকালীন চলচ্চিত্র, নারী নির্মাতাদের চলচ্চিত্র, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, ধ্রুপদী চলচ্চিত্র ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র।

সমকালীন দেশীয় চলচ্চিত্র বিভাগে ২৩টি ছবি বাছাই করা হয়েছে। এগুলো থেকে সাতটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।

মতবিনিময় সভায় উৎসব সংশ্লিষ্টরা এবারের উৎসবের জন্য সাত সদস্যের একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে। এর মধ্যে উপদেষ্টা হিসেবে আছেন লিয়াকত আলী লাকী এবং চেয়ারম্যান হিসেবে মসিহ্উদ্দিন শাকের। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন নির্মাতা ও শিক্ষক হায়দার রিজভী, নির্মাতা মোরশেদুল ইসলাম, চিত্রগ্রাহক পঙ্কজ পালিত, নির্মাতা গাজী রাকায়েত এবং সদস্য সচিবের ভূমিকায় থাকছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব।

উৎসবটি সাধারণ দর্শকের জন্য উন্মুক্ত। অর্থাৎ বিনামূল্যেই এখানে চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন দর্শক।

/কেআই/
সম্পর্কিত
শিল্পকলায় ‘ধারণ’: লোকশিল্পকে নতুনভাবে ভাবার আহ্বান
শিল্পকলায় ‘ধারণ’: লোকশিল্পকে নতুনভাবে ভাবার আহ্বান
তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিকদের সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিকদের সাক্ষাৎ
শিল্পকলা একাডেমিতে চাকরির সুযোগ
শিল্পকলা একাডেমিতে চাকরির সুযোগ
‘লালন মানুষকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছেন, ভালোবেসেছেন’
‘লালন মানুষকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছেন, ভালোবেসেছেন’
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক