মহল্লার সেলুনের গল্পে বিটিভির নতুন ধারাবাহিক

বিনোদন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১২

রাষ্ট্রীয় টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নতুন ধারবাহিক নাটকের প্রচার শুরু হচ্ছে। এর নাম ‘নরসুন্দর’। মহল্লার সেলুনকে ঘিরে নানা মজার ঘটনা নিয়ে আবর্তিত হয়েছে এর গল্প। আগামী সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে নাটকটি প্রচার হবে।

মাতিয়া বানু শুকুর রচনায় ‘নরসুন্দর’ প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা। তারকাবহুল এ নাটকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আহসান হাবীব নাসিম, আরফান আহমেদ, আমানুল হক হেলাল, মিলন ভট্ট, সাজু খাদেম, সুজাত শিমুল, জয়রাজ, সানজিদা প্রীতি, আশরাফুল আশীষ, ইকবাল হোসেন, মুকুল সিরাজ, বাপ্পি আশরাফ, নাইরুজ সিফাত, টুনটুনি সুবহান, শারমিন ইতি, পার্শা, শাহাদাৎ হোসেন ও রফিক।

‘নরসুন্দর’ নাটকের দৃশ্য নাটকটির গল্প প্রসঙ্গে কিছুটা ধারণা দিলেন প্রযোজক আফরোজা সুলতানা। তিনি জানান, নূরু একজন নাপিত, সে নিজেকে শুদ্ধ বাংলায় বলে নরসুন্দর। তার সেলুনটার নামও ‘নরসুন্দর’। তবে মাঝে-মধ্যে সে ভিআইপিদের বাড়িতেও যায় চুল কাটতে ও মাথা বানিয়ে দিতে। নূরুর কাছে চুল কাটার চেয়ে গল্প শুনতে বেশি আসে। নূরুও গল্প করতে ভালোবাসে।

এমনকি তার গল্পের প্রেমে পড়েই নূরুর সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছে সুইটি। লেখক, কবি, ব্যবসায়ী, পুলিশ, মাস্তান কিংবা নায়ক হতে চাওয়া তরুণও আসে তার গল্প শুনতে, চুল কাটাতে। এসব ঘিরেই এগিয়েছে গল্প। এতে নূরুর ভূমিকায় আছেন সাজু খাদেম। 

আফরোজা সুলতানা বলেন, ‘আমাদের গ্রাম-সমাজের চেনাজানা গল্প এটি। তবে একটু ভিন্নভাবে, হাস্যরস মিশিয়ে উপস্থাপন করা হয়েছে। আশা করি দর্শক আনন্দ পাবেন ধারাবাহিকটি দেখে।’

‘নরসুন্দর’ নাটকের দৃশ্য জানা গেছে, সপ্তাহের প্রতি রবি, সোম, ও মঙ্গলবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে ‘নরসুন্দর’।  

/কেআই/
সম্পর্কিত
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখাতে লাগবে ২০০ কোটি টাকা!
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
বিটিভির প্রকল্পে দুর্নীতি: দুদকের অনুসন্ধানে সাবেক মন্ত্রী ও প্রকৌশলী সিন্ডিকেট 
ভিউ বাণিজ্যের সর্বনাশের ফাঁদে আমরা বসে আছি: মামুনুর রশিদ
ভিউ বাণিজ্যের সর্বনাশের ফাঁদে আমরা বসে আছি: মামুনুর রশিদ
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
স্বাধীনতা দিবসে বিটিভি সেজেছে যেভাবে
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক