পর্দা থেকে দিল্লির রাস্তায় তাপসী পান্নু!

বিনোদন ডেস্ক
১৭ জুন ২০২৫, ১৬:১৩আপডেট : ১৭ জুন ২০২৫, ১৯:৫১

তাপসী পান্নু, বলিউডের অন্যতম মেধাবী অভিনেত্রী। ‘পিঙ্ক’, ‘থাপ্পড়’, ‘হাসিন দিলরুবা’ কিংবা ‘দোবারা’, প্রত্যেকটি সিনেমাতেই শক্তিশালী এবং ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি একজন দক্ষ অভিনয়শিল্পী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।

সিনেমায় তিনি যেমন সাহসী চরিত্রে অভিনয় করেন, বাস্তবেও তিনি একজন সাহসী মানুষ। সেইসাথে পরিশ্রমীও বটে। ব্যক্তিজীবন থেকে সামাজিক রীতিনীতি, কোনকিছুকেই তিনি চ্যালেঞ্জ করতে পিছপা হননা।  

সিনেমা এমন একটি শিল্প, যেখানে বক্স অফিস সংখ্যা দিয়ে একজন অভিনেতা প্রাধান্য পান। কিন্তু এক্ষেত্রে তাপসী আলাদা। তার পর্দা উপস্থিতি সবসময় বক্স অফিসে ঝড় তোলে না, তবে তার  অভিনয় সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটে যায় সর্বদা। দিল্লির একটি বস্তিতে তাপসী পান্নু বর্তমানে এই অভিনেত্রী ভারতের একটি অলাভজনক প্রতিষ্ঠান ‘হেমকুন্ট ফাউন্ডেশন’র সঙ্গে কাজ শুরু করেছেন। এটি ভারত জুড়ে সুবিধাবঞ্চিত মেয়েদের শিক্ষাকে এগিয়ে নিতে সাহায্য করে। একটি প্রজেক্টের মাধ্যমে তাপসী বর্তমানে ১০০ জন তরুণীর শিক্ষার জন্য সহায়তা করছেন। তাদের ভবিষ্যতের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষ অবদান রাখছেন।

তাপসী একজন সমাজ সচেতন মানুষ, সে প্রমাণ দিয়েছেন আগেও। তবে সম্প্রতি, তিনি যে সামাজিক দায়িত্ববোধ দেখালেন, তা অতুলনীয়। দিল্লির রাস্তায় তীব্র গরমের সঙ্গে লড়াই করা মানুষের মাঝে প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করতে দেখা গেছে তাকে।

নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও শেয়ার করেছেন তাপসী। সেখানেই দেখা যায়, প্রতিষ্ঠানের বাকি সদস্যদের সঙ্গে দিল্লির একটি বস্তিতে, দরিদ্র মানুষের মাঝে গরম থেকে বাঁচার প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করছেন তাপসী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taapsee Pannu (@taapsee)

এর মাধ্যমে তাপসী একটি বার্তা শেয়ার করেছেন। তা হলো- ‘ভালোবাসা ভাগ করলে তা আরও বেড়ে যায়, এতে সুখও বাড়ে। এমনকি ভালোবাসা ভাগ করলে সুবিধা বেড়ে যায়। সাহায্য করার জন্য কোনও নির্দিষ্ট দিন লাগে না। আজকের চেয়ে ভালো দিন আর নেই। এখনই ভালো সময়। আসুন, আমরা আমাদের ছোট ছোট কাজ দিয়ে অনেকের জীবনে বড় পরিবর্তন আনি।’ তাপসী পান্নু বলা প্রয়োজন, সামনেই মুক্তি পাবে তাপসী পান্নু অভিনীত সিনেমা ‘গান্ধারী’। এই সিনেমার জন্য তাপসী ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে পর্দার বাইরে তাপসীর যে কর্মকাণ্ড, তা বিস্ময় তো বটেই, অনুপ্রেরণা যোগাচ্ছে অনেককেই। মুখে মুখে ফিরছে এমন কথা, পর্দা থেকে দিল্লির রাস্তা, সবখানেই অনন্য তাপসী পান্নু!

সূত্র: বলিউড হাঙ্গামা

/সিবি/
সম্পর্কিত
নতুন কিতাবে ফিরছেন পুরনো রানি!
নতুন কিতাবে ফিরছেন পুরনো রানি!
প্রিয়াঙ্কার সিনেমায় তাপসী পান্নু?  
প্রিয়াঙ্কার সিনেমায় তাপসী পান্নু?  
‘অ্যানিম্যাল’ দৃশ্যে দর্শকদের হাততালিতে বিরক্ত তাপসী
‘অ্যানিম্যাল’ দৃশ্যে দর্শকদের হাততালিতে বিরক্ত তাপসী
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন