আমেরিকার দোকানে-দেয়ালে ‘শনিবার বিকেল’

বিনোদন রিপোর্ট
০৪ মার্চ ২০২৩, ২১:৩৮আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৮:১৮

দীর্ঘদিন ‘নিষিদ্ধ’ তকমা গায়ে মেখে সেন্সর বোর্ডের বাতিল খাতায় পড়ে থাকা ছবিটি অবশেষে আলোর মুখ দেখছে। তবে দেশে নয়, দূর উত্তর আমেরিকায়। ছবিটির নাম ‘শনিবার বিকেল’। নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।

আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পাছে বহুল আলোচিত ও সমালোচিত এই ছবি। ভারতের প্রতিষ্ঠান রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে মার্কিন মুলুকে ছবিটি পরিবেশনা করছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল)।

দেশে মুক্তি পেলে ‘শনিবার বিকেল’ নিয়ে নানান প্রচারকার্য চালাতেন নির্মাতা-শিল্পীরা। কিন্তু আমেরিকায় সেটা যে কাঙ্ক্ষিত পর্যায়ে হচ্ছে না, তা স্বাভাবিক। এরপরও নির্মাতা ফারুকীর মনে দোলা দিচ্ছে তৃপ্তির বাতাস। কারণ আমেরিকার বিভিন্ন দোকানে, দেয়ালে শোভা পাচ্ছে তার ছবির পোস্টার।

শনিবার (৪ মার্চ) নিজের সোশ্যাল হ্যান্ডেলে কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা গেলো, বিভিন্ন দোকানের দরজায়, দেয়ালে ও সিনেমা হলের সম্মুখে ‘শনিবার বিকেল’র পোস্টার টানানো হয়েছে।

বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফারুকী বলেন, ‘সিনেমার পোস্টারের মতো এমন নস্টালজিক আর যাদুকরি কিছু আছে কিনা আমি জানি না। পাড়ায় পাড়ায় পোস্টার দেখে আমাদের রক্তে নাচন লাগতো। এখনো এতো বছর পরে এসেও, ইন্ডাস্ট্রিতে এতো দিন কাজ করার পরেও পাড়ার দোকানে-দোকানে, দেয়ালে-দেয়ালে পোস্টার আমার মনে সিনেমার নেশা ধরায়। সকাল সকাল এই ছবিগুলো পাঠানোর জন্য রিলায়েন্স এন্টারটেনমেন্টের সুমিত দাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাকে আমার ছোটবেলায় টাইম ট্রাভেল করানোর জন্য।’

‘শনিবার বিকেল’র দৃশ্য ফারুকী জানান, যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির জন্য ‘শনিবার বিকেল’র প্রাথমিক হলতালিকা পেয়েছেন। তবে তা চূড়ান্ত করে সোমবার (৬ মার্চ) নাগাদ দর্শককে জানাতে চান।

উল্লেখ্য, ‘শনিবার বিকেল’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ফিলিস্তিনের ইয়াদ হুরানি, ভারতের পরমব্রত চ্যাটার্জি প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং জার্মানির ট্যান্ডেম প্রোডাকশন।

/কেআই/
সম্পর্কিত
কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ফারুকী  কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বাইনারি নতুনভাবে দেখার সময় এসেছে: ফারুকী 
স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বাইনারি নতুনভাবে দেখার সময় এসেছে: ফারুকী 
ছায়ানটে হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা
ছায়ানটে হামলাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা
‘আমাকে আরও আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করছি’
‘আমাকে আরও আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করছি’
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন