শিক্ষা ক্ষেত্রে সাবিলার বড় অর্জন, নেটিজেনের খোঁচা, অতঃপর...

বিনোদন রিপোর্ট
২০ মার্চ ২০২৩, ০০:০৬আপডেট : ২০ মার্চ ২০২৩, ০০:০৬

কাজের মাধ্যমে অনেক আগেই পরিচিতি, জনপ্রিয়তা পেয়েছেন। বিয়ে করে বেঁধেছেন সংসারও। তবে পড়াশোনার পর্বটা অসম্পূর্ণ থেকে গিয়েছিলো। অবশেষে সম্পন্ন হলো। আনুষ্ঠানিক সমাবর্তনে গ্রহণ করলেন স্নাতক ডিগ্রি।

বলা হচ্ছে, ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরের কথা। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজি সাহিত্যে স্নাতক সম্পন্ন করেছেন। রবিবার (১৯ মার্চ) গ্রহণ করেছেন ডিগ্রি।

সাবিলার স্নাতক ফলাফল রীতিমতো বিস্ময়কর। ৪-এর মধ্যে ৩ দশমিক ৯৭ পয়েন্ট সিজিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। যা সাধারণ শিক্ষার্থীদের জন্যও স্বপ্নের ব্যাপার। অথচ শোবিজের কর্মব্যস্ততা সামলেও তিনি এমন ফলাফল অর্জন করেছেন। ফলে তাকে বাহবা দিতে ভুল করছেন না কেউই।

ভালো ফলাফল এবং কর্মক্ষেত্রে সাফল্যের জন্য সাবিলা নূরকে বিশ্ববিদ্যালয়টি থেকে ‘ড. আনোয়ারুল আবেদিন লিডারশিপ অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। পুরস্কার গ্রহণের মুহূর্তটি তিনি শেয়ার করেছেন নিজের ফেবসুক পেজে।

সঙ্গে লিখেছেন, “৩ দশমিক ৯৭ সিজিপিএ নিয়ে ইংরেজি সাহিত্যের ওপর স্নাতক সম্পন্ন করার জন্য ‘ড. আনোয়ারুল আবেদিন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়ে সম্মানিত বোধ করছি। শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ, তারা ধৈর্য ও সহযোগিতা নিয়ে পাশে ছিলেন। আমার সব সতীর্থ স্নাতকদের অভিনন্দন।”

সাবিলার এই পোস্টেই এক নেটিজেন খোঁচা দিয়ে মন্তব্য করেন। লেখেন, ‘সব টাকার খেলা’। নিজের কঠোর পরিশ্রমের অর্জন নিয়ে এমন মন্তব্য দেখে ক্ষুব্ধ হন সাবিলা। কড়া জবাব দেন সেই ব্যক্তিকে।

সাবিলা বলেন, ‘সিজিপিএ কখনও টাকা দিয়ে কেনা যায় না। আমি কী পরিমাণ কষ্ট করেছি, সেটা আমি আর আমার পরিবার জানে। শুটিং শেষ করে, না ঘুমিয়ে কুইজের জন্য পড়া, প্রেজেন্টেশন রেডি করা, সব আমাকে করতে হয়েছে। আপনাকে ব্যাখ্যা করে আমি আমার কষ্টের অপমান করতে চাই না।’

উল্লেখ্য, মডেলিং দিয়ে শোবিজে কাজ শুরু করেন সাবিলা নূর। ২০১৪ সালে প্রচার হয় তার প্রথম নাটক ‘ইউটার্ন’। এরপর খুব অল্প সময়ের মধ্যেই নিজের অবস্থান গড়ে নেন তিনি। ২০১৯ সালের ৭ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করেন এ অভিনেত্রী।

/কেআই/
সম্পর্কিত
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
সকলকে সতর্ক করলেন সাবিলা
সকলকে সতর্ক করলেন সাবিলা
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন