প্রধান উপদেষ্টাকে কাফফারা দিতে বললেন নির্মাতা নিপুন

বিনোদন রিপোর্ট
১১ জুন ২০২৫, ১৩:৫৯আপডেট : ১১ জুন ২০২৫, ১৫:৫০

সিনেমা হল সংকট লাঘবের জন্য টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আউলিয়াবাদ এলাকার জেলা পরিষদের কমিউনিটি সেন্টারের হল ভাড়া করে স্থানীয় কয়েকজন সংস্কৃতিকর্মী ‘তাণ্ডব’ সিনেমা প্রদর্শনের উদ্যোগ নিয়েছিলো। ঈদের দিন থেকে ছবিটি চলছিলো হাউজফুল। কিন্তু তাতে বাধ সাধে পারকি ইউনিয়ন ওলামা পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল! যাতে ‘তাণ্ডব’ চলচ্চিত্রের প্রদর্শন বন্ধের দাবি জানানো হয়। এরপর নিরাপত্তাহীনতার কথা বলে মঙ্গলবার (১০ জুন) থেকে ছবিটির প্রদর্শনী বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বিষয়টি নিয়ে ঘোর প্রতিবাদ ওঠে ফেসবুকে। প্রশ্ন ওঠে এসব বিষয়ে রাষ্ট্রের অবাক নীরবতা নিয়ে। যার প্রতিধ্বনি কড়া ভাষায় মিলেছে নির্মাতা ও বিপ্লবী কণ্ঠস্বর আশফাক নিপুনের কণ্ঠে। তিনি এই ঘটনার সূত্র ধরে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে দাবি করেন, এই ঘটনার কাফফারা দেওয়ার  জন্য। 

তার ভাষায়, ‘‘অবিলম্বে কালিহাতিতে ‘তাণ্ডব’ প্রদর্শনের ব্যবস্থা করেন, যে কোনও পর্যটন কেন্দ্র, পাবলিক প্লেসকে ঝুঁকিমুক্ত করার ব্যবস্থা করেন এবং সবার আগে মবের উল্লম্ফন বন্ধ করেন। গত ১০ মাসে এটা না করতে পারার কাফফারা হিসেবে আগামী ১০ মাস আপনার মূল কাজ হওয়া উচিত এটা।’’ শাকিব খান ও সাবিলা নূর প্রধান উপদেষ্টার প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে আশফাক নিপুন বলেন, ‘টাঙ্গাইলের কালিহাতিতে সিনেমা প্রদর্শন বন্ধ, সিলেটে পর্যটন কেন্দ্র বন্ধ আর আপনি (প্রধান উপদেষ্টা) এখনও পড়ে আছেন চট্টগ্রাম বন্দর নিয়ে? বন্দরের ব্যাপারে যেভাবে যে কোনও প্রতিরোধ মোকাবেলার ঘোষণা আসে আপনার কাছ থেকে, মব নিয়ন্ত্রণের ব্যাপারে সেরকম কঠোর প্রতিরোধের ঘোষণা কবে আসবে আপনার কাছ থেকে?’ 

বলা দরকার, রায়হান রাফী নির্মিত ‘তাণ্ডব’ ঈদের দিন থেকে দেশের সর্বাধিক সিনেমা হলে চলছে।

/এমএম/
সম্পর্কিত
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প