কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুন ২০২৫, ২০:২৫আপডেট : ২২ জুন ২০২৫, ২০:৩৪

কর ফাঁকির অভিযোগে দেশের জনপ্রিয় ২৫ তারকা শিল্পীর ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই তালিকায় রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী, অভিনেতা বাপ্পারাজ, অভিনেত্রী নুসরাত ফারিয়া, সাবিলা নূর, তিশাসহ একাধিক জনপ্রিয় মুখ।

জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-১২ এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ মন সই করা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব তারকার ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা জারি করা হয়। একই সঙ্গে তাদের ঠিকানায় চিঠি পাঠিয়ে বিষয়টি জানানো হয়েছে।

রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এসব শিল্পীরা নির্ধারিত সময়ে আয়কর পরিশোধ না করায় একাধিকবার সতর্ক করেও প্রতিকার না পাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও তাদের মধ্যে বেশ কয়েকজন এরই মধ্যে বকেয়া কর পরিশোধ করেছেন এবং বাকিরা সময় চেয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, যাদের হিসাব জব্দ করা হয়েছে তাদের মধ্যে আছেন— মৌসুমী, বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, সাবিলা নূর, শবনম পারভীন, তানভীন সুইটি, নুসরাত ইমরোজ তিশা, আহমেদ শরীফ, আনিসুর রহমান মিলন, অপূর্ব, নিশো, মেহজাবীন চৌধুরী, বিদ্যা সিনহা মিম, সোহানা সাবা, নাঈম, শাওন, জাকিয়া বারী মম প্রমুখ।

এনবিআর কর্মকর্তারা বলছেন, কর ফাঁকির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে রাজস্ব বোর্ড। কেউই আইনের ঊর্ধ্বে নয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি নির্ধারিত সময়ে বকেয়া কর পরিশোধ করেন, তবে হিসাব জব্দ প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে।

এনবিআর সূত্রে  জানা গেছে, এই ২৫ জন তারকার মধ্যে কয়েকজন আগে কখনোই নিয়মিত রিটার্ন জমা দেননি। আবার অনেকেই প্রকৃত আয়ের তুলনায় অত্যন্ত কম কর জমা দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে এদের বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং প্রাথমিক যাচাই শেষে এই তালিকা চূড়ান্ত করা হয়।

রাজস্ব বোর্ড জানিয়েছে, ভবিষ্যতে অন্যান্য পেশাজীবীদের ক্ষেত্রেও কর ফাঁকি সংক্রান্ত এমন অভিযান জোরদার করা হবে। কারণ, কর আদায়ে সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে আইন সবার জন্য প্রযোজ্য হতে হবে।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
শুল্ক গোয়েন্দার মহাপরিচালকসহ কাস্টমসের তিন শীর্ষ পদে রদবদল
উৎসে কর মনিটরিং জোরদার, প্রতিষ্ঠান পরিদর্শনে এনবিআরের বিশেষ টিম
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
সর্বশেষ খবর
বিশ্বকাপ জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, পেছালো আর্জেন্টিনা
বিশ্বকাপ জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, পেছালো আর্জেন্টিনা
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত