অভিনেতা খালেকুজ্জামান মারা গেছেন

বিনোদন রিপোর্ট
২১ মার্চ ২০২৩, ১৩:৪২আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৫:১৭

মুক্তিযোদ্ধা ও অভিনেতা খালেকুজ্জামান আর নেই। মঙ্গলবার (২১ মার্চ) সকালে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিলো ৭২ বছর। অভিনেতার মৃত্যুর খবরটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন তার ছেলে জিশান। তিনি জানান, সকাল ১১টার দিকে নিজ বাসাতেই ইন্তেকাল করেছেন অভিনেতা। 

জিশান বলেন, ‘কোনও সমস্যা ছিলো না বাবার। দুদিন আগে জ্বর হয়েছিলো, সেটাও ভালো হয়ে যায়। একেবারে হুট করেই আমাদের ছেড়ে চলে গেলেন।’ 

খালেকুজ্জামানের প্রথম জানাজা বাদ জোহর অনুষ্ঠিত হচ্ছে নিকেতনে। এরপর বিমানবন্দর কার্গো মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান জিশান। তারপর অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি নরসিংদীতে। সেখানে বাদ এশা তৃতীয় জানাজা শেষে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হবে। 

এদিকে অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেছেন, ‘ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে, মুক্তিযোদ্ধা ও অভিনেতা মো. খালেকুজ্জামান আজ (২১ মার্চ) সকাল ১১টায় মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার নামাজে জানাজা আজ বাদ আসর বিমানবন্দরের কার্গো মাঠে অনুষ্ঠিত হবে। সবাইকে অনুরোধ করছি জানাজায় অংশ নেওয়ার জন্য।’ 

এদিকে খালেকুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করছেন শোবিজ অঙ্গনের অনেকেই। নির্মাতা শিহাব শাহীন সোশ্যাল হ্যান্ডেলে বলেছেন, “আমার অনেক প্রিয়, অনেক দিনের সহকর্মী খালেক ভাই আজ (২১ মার্চ) সকালে মারা গেছেন। সেই ২০০৭ সাল থেকে ‘এক্স ফ্যাক্টর’ দিয়ে খালেক ভাইয়ের সঙ্গে পথচলা। অসংখ্য কাজ হয়েছে খালেক ভাইয়ের সাথে। আজ ছেড়ে চলে গেলেন। দারুণ ভালো একজন মানুষ ছিলেন খালেকুজ্জামান!”

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ফেসবুকে লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আমাদের সকলের প্রিয় সহকর্মী খালেকুজ্জামান আজ সকালে মারা গেছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন।’ 

অভিনেত্রী মনিরা মিঠু লিখেছেন, ‘একজন গুণী শিল্পী এবং ভালো মানুষ অভিনেতা খালেকুজ্জামান ভাই আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে বেহেশত নসীব করুন, আমিন।’

অভিনেত্রী তানভিন সুইটি শোক প্রকাশ করে বলেছেন, ‘আজ (২১ মার্চ) সকালে অভিনেতা খালেকুজ্জামান আঙ্কেল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। অনেক ভালো মনের একজন মানুষ ছিলেন। সব সময় হাসি থাকতো তার মুখে। এতো ভালো ব্যাবহার ছিলো তার। সবাই আমরা একসময় এই পৃথিবী ছেড়ে চলে যাবো এবং এটাই বড় সত্য।আঙ্কেলের আত্নার শান্তি কামনা করি। আমিন।’ 

উল্লেখ্য, মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন খালেকুজ্জামান। দেশ স্বাধীনের পর যুক্ত হন অভিনয়ে। তার অভিনীত প্রথম নাটক ‘সর্পভ্রমে রজ্জু’ বিটিভিতে প্রচার হয়েছিলো। ১৯৭৫ সালে তিনি বিটিভির তালিকাভূক্ত শিল্পী হন।

পরবর্তী সময়ে ব্যবসায়িক কাজে অভিনয়ে খুব একটা নিয়মিত থাকতে পারেননি। তবে অভিনয়ের প্রতি ভালোবাসার জন্য বারবার ছুটে এসেছেন এই অঙ্গনে। কাজ করেছেন বহুল জনপ্রিয় নাটক ‘বড় ছেলে’সহ এই সময়ের বহু নাটকে। এছাড়া মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’, শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’, অনম বিশ্বাসের ‘দেবী’ সিনেমায়ও দেখা গেছে এই অভিনেতাকে।

 

/কেআই/
সম্পর্কিত
ছেলের পদক বুকে জড়িয়ে কাঁদছেন মা, আমার বুকের ধন কোথায় চলে গেলিরে
ছেলের পদক বুকে জড়িয়ে কাঁদছেন মা, আমার বুকের ধন কোথায় চলে গেলিরে
নদীর ওপর ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু, আহত ৪
নদীর ওপর ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু, আহত ৪
কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু, আরও ৩ জন আশঙ্কাজনক
কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু, আরও ৩ জন আশঙ্কাজনক
থামছে না পিটিয়ে হত্যা, ছয় মাসে প্রাণ গেলো শতাধিক মানুষের
থামছে না পিটিয়ে হত্যা, ছয় মাসে প্রাণ গেলো শতাধিক মানুষের
বিনোদন বিভাগের সর্বশেষ
ভারতীয় সিনেমা থেকে মুখ ফিরিয়েছে তরুণ প্রজন্ম?
ভারতীয় সিনেমা থেকে মুখ ফিরিয়েছে তরুণ প্রজন্ম?
গৌরীকে বিয়ের জন্য হিন্দু নাম নিয়েছিলেন শাহরুখ, নিকাহে ‘আয়েশা’ হয়েছিলেন গৌরী
গৌরীকে বিয়ের জন্য হিন্দু নাম নিয়েছিলেন শাহরুখ, নিকাহে ‘আয়েশা’ হয়েছিলেন গৌরী
অস্কারজয়ী অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই
অস্কারজয়ী অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই
নোলানের দ্য ওডিসিতে ব্রিটিশ-ভারতীয়, কে এই হিমেশ প্যাটেল
নোলানের দ্য ওডিসিতে ব্রিটিশ-ভারতীয়, কে এই হিমেশ প্যাটেল
বর্ষার রঙে রাঙা ‘ঘনঘটা ২’
বর্ষার রঙে রাঙা ‘ঘনঘটা ২’