সুনামগঞ্জ থেকে চট্টগ্রাম, মাঝপথে নিশো-তমার ঝলক

বিনোদন রিপোর্ট
২২ মার্চ ২০২৩, ১৫:১৬আপডেট : ২২ মার্চ ২০২৩, ২১:৪৫

গল্পের টানে শহর ছেড়ে ছুটে যেতে হয়েছে সীমান্তবর্তী অঞ্চলে। সুনামগঞ্জের দুর্গম এলাকায় মার্চের প্রথম সপ্তাহে লাইট-ক্যামেরা বসিয়ে শুরু করেন শুটিং। দিন দশেক সেখানে চিত্রায়ণ শেষে ফিরে আসে টিম। এবার দ্বিতীয় লট। এর জন্য নির্মাতা-শিল্পী-কুশলী সবাই উড়াল দিয়েছেন বন্দরনগরী চট্টগ্রামে। সেখানেও প্রাকৃতিক আবহেই হবে শুটিং।

বলা হচ্ছে আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’র কথা। যেটার মাধ্যমে প্রথমবার বড় পর্দার সিনেমায় কাজ করছেন নাটকের তারকা আফরান নিশো। বড় ক্যানভাসের নির্মাণে অভিনয় করতে কেমন লাগছে তার? নিশোর জবাব, ‘অবশ্যই অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। এটা আমার প্রথম সিনেমা। সুনামগঞ্জের দুর্গম এলাকায় আমরা সবাই মিলে প্রায় ১০দিন শুট করেছি। সবার থাকা-খাওয়ার খুব কষ্ট ছিল। আমাদের সবার অনেক পরিশ্রম হলেও ভিজ্যুয়ালি বা পারফরম্যান্সে দর্শক উপভোগ্য, রুচিশীল, মার্জিত কিছু দেখতে পাবেন।’

শুটিংয়ে আফরান নিশো এই ছবির জন্য কেমন সেজেছেন নিশো, সেটার এক ঝলক দেখা গেলো কিছু স্থিরচিত্র ও শুটিংয়ের ফুটেজে। সাধারণ এক যুবকের রূপে থাকছেন নিশো। যার মুখে গোঁফ রয়েছে। আর পরনে সাদামাটা শার্ট-প্যান্ট। অভিনেতার দৃঢ় প্রত্যাশা, ‘এখনও দুই স্লট শুটিং বাকি আছে। যে পরিশ্রম করছি আমরা, সেটা দর্শক আমাদের কাজে দেখতে পাবেন।’

রায়হান রাফীর পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমায় নিশোর সঙ্গে আছেন তমা মির্জা। তার চরিত্রের ঝলকও পাওয়া গেলো নিশোর সঙ্গে। প্রথম লট শেষে তার অভিজ্ঞতা কেমন, জানালেন তিনি। তমার ভাষ্য, ‘অনেক বছর পর আমি এরকম কষ্ট করে শুটিং করেছি। শুধু আমি না, পুরো টিম অনেক কষ্ট করেছে। তারপরও শান্তির জায়গা একটাই, আমরা যতটুকু শুট করেছি, তাতে কোনও কম্প্রমাইজ করিনি।’

শুটিংয়ে তমা মির্জা সহশিল্পী হিসেবে নিশোকে কেমন দেখলেন তমা? অভিনেত্রীর উত্তর, ‘নিশো ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন, আমার কাজটাকে আরও সহজ করে দিয়েছেন।’

নির্মাতা রাফী জানালেন, ‘ভারত-বাংলাদেশ সীমান্তের যে জায়গায় আমরা শুটিং করেছি, সেটা বছরের অর্ধেক সময় পানিতে ডুবে থাকে। তাই সেখানে সেট বানানো, ক্যামেরা-যন্ত্রাংশ নিয়ে শুটিং করা পুরো ব্যাপারটাই কষ্টের ছিল। প্রায় ২০০ জনের টিম। সবাইকে নিয়ে এরকম দুর্গম অঞ্চলে কাজ করা বিশাল চ্যালেঞ্জ ছিল। দ্বিতীয় লটের কাজ আরও বেশি কঠিন হবে।’

শুটিংয়ে আফরান নিশো বুধবার (২২ মার্চ) সকাল থেকে চট্টগ্রামের দুর্গম এলাকায় শুরু হয়েছে ‘সুড়ঙ্গ’র দ্বিতীয় লটের শুটিং। দিন দশেক শুটিং করে এরপর তারা ফিরবেন ঢাকায়। চরকির সঙ্গে যৌথভাবে আলফা আই স্টুডিওজের ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি।

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!
পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!
‌‘আমি নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ’
‌‘আমি নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ’
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান