‌‘আমি নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ’

বিনোদন রিপোর্ট
০৮ মার্চ ২০২৬, ১৪:১৬আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৪:৫৪

পাহাড়ঘেরা মনোরম প্রান্তর সূর্যোদয়ের কোমল আলোয় যখন ধীরে ধীরে জেগে উঠছে, ঠিক তখনই দৃশ্যপটে আসে এক নিঃসঙ্গ মানুষের উপস্থিতি। শান্ত সেই পরিবেশ দ্রুতই বদলে যেতে থাকে অদৃশ্য কোনও বিপদের আভাসে। নীরবতা ভেঙে ঘনিয়ে আসতে দেখা যায়  অজানা নানা বিপদ। আতঙ্কিত দৃষ্টি, অস্ত্রধারীদের উপস্থিতি আর বেঁচে থাকার মরিয়া সংগ্রামের ইঙ্গিত—এই সবকিছুর মধ্যেই প্রকাশ পেল ঈদুল ফিতরের প্রতীক্ষিত সিনেমা ‘দম’–এর ফার্স্ট লুক। 

৮ মার্চ বেলা ১ টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে ৫৪ সেকেন্ডের ফার্স্ট লুকটি। এতে স্পষ্ট হয়েছে অভিনয়শিল্পী আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরীর লুক। বিভিন্ন দৃশ্যে তৈরি হওয়া মুহূর্তের সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শকদের মধ্যে তৈরি করেছে কৌতূহল ও আলোচনার ঝড়। সামাজিক যোগোযোগমাধ্যমে তারা প্রশংসায় ভাসাচ্ছেন ফার্স্ট লুকটিকে। একটি দৃশ্যে পূজা চেরী টিজারের পুরোটা সময় জুড়েই ক্লান্ত, রুগ্ন, উদ্বিগ্ন, ভীত লুকে দেখা গেছে আফরান নিশোকে। অভিনেত্রী পূজা চেরীর অভিব্যক্তিতে ছিল অনিশ্চয়তা আর আতঙ্ক। আতঙ্কিত এবং অবাক হতে দেখা গেছ চঞ্চল চৌধুরীকে। সব মিলিয়ে ফার্স্ট লুকটি তৈরি করেছে নানা উৎকণ্ঠা। প্রতিটি দৃশ্য যেন প্রশ্ন তুলছে—কে পালাচ্ছে, কে তাড়া করছে, আর শেষ পর্যন্ত কার হাতে থাকবে বেঁচে থাকার শেষ সুযোগ!

পুরো টিজারে একটি সংলাপ, সেটিও একদম শেষে এবং আফরান নিশোর কণ্ঠে। যেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমি শাজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ’। ছোট্ট এই সংলাপটি ফার্স্ট লুককে তো বটেই, ‘দম’ সিনেমাকেও শ্বাসরুদ্ধকর করে তুলছে বলে মনে করছেন দর্শক–ভক্তরা।

ফার্স্ট লুক:

সিনেমার নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘এটা এখন আর আমাদের সিনেমা নেই, এটা এখন সবার। দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারলেই আমাদের সার্থকতা। ফার্স্ট লুকটি সিনেমাটির একটি সারাংশ মাত্র।  আমি আগেই বলেছিলাম এমন দুর্গম লোকেশনে বাংলাদেশের সিনেমা হয়েছে কিনা আমার জানা নেই। তার কিছু আভাস হয়তো দর্শকরা টিজারে পেয়েছেন। অর এই ভিজ্যুয়াল আরও দুর্দান্ত হয়ে উঠেছে শিল্পী কলাকুশলীদের প্রচেষ্টায়। এই শ্বাসরুদ্ধকর যাত্রায় সবাই আমাদের সঙ্গে থাকবেন আশা করি।’    

‘দম’ সিনেমায় শাজাহান ইসলাম নূর চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। তিনি বলেন, ‘এটা একটা সারভাইবাল স্টোরি, ইমোশনাল গল্প। এমন একটা সিনেমা বানাতেও দম লাগে। সেটা টিম করে দেখিয়েছে। ফার্স্ট লুকটি দর্শকদের ভালো লাগছে দেখে আমাদেরও ভালো লাগছে। আশা করছি সিনেমাটাও সবার ভালো লাগবে।’ একটি দৃশ্যে চঞ্চল চৌধুরী (মাঝে) অভিনেত্রী পূজা চেরীর চরিত্রের নাম রানি। তার মতে চরিত্রটি খুব দৃঢ় ব্যক্তিত্বের। অভিনেত্রী বলেন, ‘টিজারে রানি চরিত্রটির লুক দেখা গেছে মাত্র। চরিত্রটির কয়েকটি লেয়ার আছে। যার মধ্যে দৃঢ়তা অন্যতম। চরিত্রটির প্রভাব নূরের কাছে কতখানি সেটা জানতে অপেক্ষা করতে হবে আর অল্প কিছুদিন। রানি চরিত্রটি রানির মতোই বিরাজ করে সিনেমায়।’

‘দম’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা–আই এবং চরকি। 

‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ট্যাগলাইনে ‘দম’ সিনেমাটি মুক্তি পাচ্ছে ঈদুল ফিতরে। নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে ‘দম’ সিনেমার চিত্রনাট্য করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি। আরেকটি দৃশ্যে পূজা চেরী

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন