স্বাধীনতা দিবসে শত শিশুর সঙ্গে পার্থ-নিশিতা

বিনোদন রিপোর্ট
২৬ মার্চ ২০২৩, ০০:১৩আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৮:৪৫

শত শিশুর সঙ্গে কণ্ঠ মেলাবেন পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া। এর জন্য তারা বেছে নিয়েছেন ‌‌‘জয় বাংলা, বাংলার জয়’ শিরোনামের গানটি।

গাজী মাজহারুল আনোয়ারের লেখা ঐতিহাসিক গানটির সুর করেছিলেন আনোয়ার পারভেজ। স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে গানটি নতুনভাবে সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া নিজেই। যা পরিবেশিত হবে এদিন শিশু একাডেমির বিশেষ অনুষ্ঠানে।

শিশুদের নিয়ে গানটি তৈরি করার অভিজ্ঞতা প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘তাদের সঙ্গে এই গানের অভিজ্ঞতা অন্যরকম। আশা করছি, গানটি শত শিশুদের কণ্ঠে বেশ ভালো লাগবে।’

শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন বলেন, ‘‘স্বাধীনতা দিবস উপলক্ষে শত শিশুর কণ্ঠে ‘জয় বাংলা’ গানটি উপস্থাপনা করতে চেয়েছিলাম। সেটি বাস্তবায়ন করতে পেরে সত্যিই ভালো লাগছে।’’

তিনি জানান, স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে শিশু একাডেমিতে সকাল ১১টায় আলোচনা সভা, পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম।  

এই অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শত শিশুশিল্পীর সঙ্গে ‌‘জয় বাংলা’ গানটি পরিবেশন করবেন পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া।

এর আগে বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে ১২টি জনপ্রিয় ছড়া থেকে গান তৈরি করেছেন পার্থ বড়ুয়া। যার সবকটিতে কণ্ঠ দিয়েছেন শিশুশিল্পীরা।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সৌলস ব্যান্ডের শ্রদ্ধাঞ্জলি, পার্থ বড়ুয়ার কণ্ঠে রবীন্দ্রনাথের গান
সৌলস ব্যান্ডের শ্রদ্ধাঞ্জলি, পার্থ বড়ুয়ার কণ্ঠে রবীন্দ্রনাথের গান
চট্টগ্রামে পাঁচ দশকের ‘সোলস আনপ্লাগড’
চট্টগ্রামে পাঁচ দশকের ‘সোলস আনপ্লাগড’
আবার সিনেমায় পার্থ বড়ুয়া
আবার সিনেমায় পার্থ বড়ুয়া
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন