প্রযোজকের বিরুদ্ধে স্বস্তিকার অস্বস্তিকর অভিযোগ

বিনোদন ডেস্ক
০৩ এপ্রিল ২০২৩, ২২:৪১আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৪:১৪

টলিউডের দুই প্রযোজকের বিরুদ্ধে অস্বস্তিকর অভিযোগ তুলেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। গত এক মাস ধরে তাকে মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এজন্য গত ২১ মার্চ কলকাতার গলফ গ্রিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন স্বস্তিকা। এছাড়া  ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন তথা ইম্পার কাছেও দিয়েছেন অভিযোগ।
 
ওই প্রযোজকদ্বয়ের নাম সন্দীপ সরকার ও অজান্তা সিংহ রায়। তারা ‘শিবপুর’ নামের একটি ছবির প্রযোজনা করছেন। যে ছবির অভিনয়ে আছেন স্বস্তিকাও। অভিযোগের বিষয়ে অভিনেত্রী বলেন, ‘চুক্তিপত্রে অজান্তা সিংহের স্বাক্ষর ছিল। সন্দীপ সরকার যে আরও একজন প্রযোজক, সেটা তো এখন জানতে পারলাম! বিগত এক মাস ধরে সন্দীপ সরকার আমাকে ইমেইলে হুমকি দিচ্ছেন। প্রথমে কিছু বলিনি। কিন্তু শেষে ধৈর্যের বাঁধ ভাঙতে আমি পুলিশে অভিযোগ জানাতে বাধ্য হলাম।’

কী ধরনের হুমকি দেওয়া হচ্ছে জানতে চাইলে স্বস্তিকা কলকাতার গণমাধ্যমকে বললেন, ‘বলে শেষ করতে পারব না! আমি সহযোগিতা না করলে আমাকে পুলিশে দেওয়া হবে, মমতা ব্যানার্জির দফতরে আমার নামে অভিযোগ করা হবে, আমেরিকান দূতাবাসে অভিযোগ জানিয়ে আমার ভিসা বন্ধ করা হবে, আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না— এ রকম চলছেই! কিন্তু কেন এসব অভিযোগ, আমি জানি না। আমি নাকি ওদের কাছ থেকে টাকা চেয়েছি! কিন্তু চুক্তির বাইরে একটা টাকাও আমি নিইনি। আমাকে নাকি যোগাযোগ করে পাওয়া যায়নি। আরে, তা হলে আমার ম্যানেজার রয়েছেন কেন? মুম্বাইতে দিনের পর দিন কাজ করছি। ওখানে তো ‌ম্যানেজারই সবকিছু নিয়ন্ত্রণ করেন।’

জয়া-স্বস্তিকা এখানেই শেষ নয়, স্বস্তিকার দাবি, তার ছবি বিকৃত করে পর্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার হুমকিও নাকি দেওয়া হয়েছে। সন্দীপ সরকারের এক পরিচিতজন অভিনেত্রীর ইমেইলে ছবির নমুনাও নাকি পাঠিয়েছেন।
 
স্বস্তিকার ভাষ্য, ‘ওই ব্যক্তি সরাসরি লিখেছেন, সন্দীপ তার পরিচিত এবং আমি নাকি ওকে হেনস্থা করছি। আমি সহযোগিতা না করলে সেই ছবি পর্ন সাইটে আপলোড করে দেওয়ার কথা বলেছেন।’

অভিযোগের বিষয়ে কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে। এমন পরিস্থিতিতেও ছবিটির প্রচারে সময় দিতে চান স্বস্তিকা। তিনি বলেন, ‘‘একটা ইমেইল আসার পরই যে আমি অভিযোগ জানিয়েছি, তা কিন্তু নয়। কারণ আমি ছবির পক্ষে। ছবির পোস্টারও আমি সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করেছি। একজন অভিনেত্রী হিসেবে আমিও চাই যাতে ছবিটা মুক্তি পায়।’

জয়া-স্বস্তিকা উল্লেখ্য, ‘শিবপুর’ ছবিটি পরিচালনা করেছেন অরিন্দম ভট্টাচার্য। এতে স্বস্তিকার সঙ্গে আছেন পরমব্রত চ্যাটার্জি। আগামী ৫ মে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এদিকে সর্বশেষ স্বস্তিকা সোশ্যাল হ্যান্ডেলে ঝড় তুলেছেন তার নতুন ফটোশুট দিয়ে। যাতে তিনি প্রথমবার দাঁড়িয়েছেন ঢাকার মেয়ে জয়া আহসানের সঙ্গে। মজার ব্যাপার হলো, জয়ার টলিউড জার্নির এক দশকেও স্বস্তিকার সঙ্গে কখনও নাকি দেখাই হয়নি, একত্রে কাজ তো আরও দূরবর্তী প্রসঙ্গ।

তবে আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে দুই দেবীর পারষ্পরিক দর্শনের সুযোগটা হয়েছে। কলকাতার ইনডালজ ম্যাগাজিনের বিশেষ ফটোশুটে একত্রে অংশ নিয়েছেন জয়া-স্বস্তিকা। যেটার ছবিগুলো ইতোমধ্যে সোশ্যাল দেয়ালে ভাইরাল। জয়া-স্বস্তিকা

সূত্র: এবিপি

/কেআই/এমএম/
সম্পর্কিত
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প