সামিরা খান মাহির ‘ঈদ সেলামি’র গল্প

বিনোদন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৩, ১৩:৫৫আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৪:১৪

ঋতু ঢাকায় হোস্টেলে থেকে পড়াশোনা করে, তার পরিবার থাকে মফস্বলে। ঢাকা থেকে রোজার ঈদের ছুটিতে বাবা-মায়ের কাছে গেছে সে। চাকরির সুবাদে তার বাবা মফস্বলের এই শহরে নতুন বদলি হয়েছে। প্রতিবারের মতো ঢাকায় ঈদ করতে না পেরে ঋতুর এবার খুব মন খারাপ। ঢাকার মতো এখানে সময়টা অতো ভালো কাটবে না, এমনটাই তার ধারণা।

এমনই এক চরিত্রে এই ঈদে হাজির হবেন সময়ের অন্যতম জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। দুজনকে নিয়ে ‘ঈদ সেলামি’ নামের ঈদের এই বিশেষ নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির চিত্রনাট্য লিখেছেন যোবায়েদ আহসান।

একটি দৃশ্যে মাহি ও জোভান নাটকটি সম্পর্কে নির্মাতার বক্তব্য এমন, ‘এটি একটি রোমান্টিক হাসির নাটক। একটি বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের চিন্তাভাবনা বদলে দেওয়া এক যুবকের গল্প। মফস্বল শহরের কিছু মজার মজার ঘটনা এই নাটকে উঠে এসেছে।’

প্রযোজক এস কে সাহেদ আলী জানান, আসছে ঈদে সিএমভি’র ব্যানারে এক ডজন ঈদ উপহারের মধ্যে ‘ঈদ সেলামি’ অন্যতম। যা ঈদে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে। আরেকটি দৃশ্যে মাহি ও জোভান

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’
তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’
সিনেমার চিত্রনাট্য দিয়ে নাটক নির্মাণ!
সিনেমার চিত্রনাট্য দিয়ে নাটক নির্মাণ!
তিন দিনেই কোটির ঘরে, ‘সম্পর্কের গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা
তিন দিনেই কোটির ঘরে, ‘সম্পর্কের গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ