কুসুমের নতুন পরিচয় এবং চলচ্চিত্রে ফেরা

জনি হক
০৬ এপ্রিল ২০২৩, ১৪:১৪আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৫:৩২

‘গহীনে শব্দ’ শুনে ‘লাল টিপ’ নিয়ে ‘শঙ্খচিল’ হয়ে রুপালি আকাশে উড়েছিলেন কুসুম সিকদার। কিন্তু এরপর কেটে গেছে সাত বছর। অভিনয় থেকে দূরত্ব বজায় রেখেছিলেন কেন যেন! অবশেষে চলচ্চিত্রে ফেরার সুখবর দিলেন এই তারকা। সেই সঙ্গে জানা গেলো তার নতুন পরিচয়ের চমক।

কুসুম সিকদারের নতুন চলচ্চিত্রের নাম ‘শরতের জবা’। চমকপ্রদ ব্যাপার হলো, ছবিটির মাধ্যমে পরিচালক-প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি। গল্প-চিত্রনাট্য তারই। এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত তার গল্পগ্রন্থ ‘অজাগতিক ছায়া’য় ‘শরতের জবা’ গল্পটি রয়েছে। 

কুসুমের প্রযোজনা প্রতিষ্ঠান পহরডাঙ্গা পিকচার্সের প্রথম নিবেদন হতে যাচ্ছে ‘শরতের জবা’। নড়াইলের কালিয়া উপজেলায় পহরডাঙ্গা নামে একটি ইউনিয়ন আছে। সেখানে কুসুমের দাদাবাড়ি। ছবিটির শুটিং হয়েছে পহরডাঙ্গাতেই।

‘শরতের জবা’র দৃশ্যে কুসুম সিকদার ও ইয়াশ রোহান কুসুম সিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার অনেকদিনের স্বপ্ন ছিল নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে চলচ্চিত্র তৈরি করার। অবশেষে সেটা পূরণ করতে যাচ্ছি। এজন্য আমি খুব রোমাঞ্চিত। ছবিটি মুক্তি দিতে আর কিছুদিন হয়তো লাগবে।’

কুসুমের সঙ্গে ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন সুমন ধর। এখন পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। দুই ঘণ্টা দৈর্ঘ্যের ছবিটি ওটিটি নাকি সিনেমা হলে মুক্তি পাবে তা এখনই বলতে নারাজ কুসুম। 

ছবিটিতে আরো অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, শহিদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারি, হাসনাত রিপন, জাহাঙ্গীরসহ অনেকে। চিত্রগ্রহণ করেছেন খায়ের খন্দকার।

ছবির দৃশ্যে শহিদুল আলম সাচ্চু ও কুসুম সিকদার ‘শরতের জবা’য় একটি গান আছে। এটি গেয়েছেন আলেয়া বেগম। এর কথা লিখেছেন ও সুর করেছেন ইমন চৌধুরী। সংগীতায়োজনে সন্ধি।

২০১৬ সালে সর্বশেষ চলচ্চিত্রে কাজ করলেও ২০১৮ সালে হানিফ সংকেতের নাটকে অভিনয় করেন কুসুম সিকদার। এর নাম ‘শেষ অশেষের গল্প’।  

/কেআই/
সম্পর্কিত
সেলিব্রিটি পডকাস্ট ‘স্ট্রেইট কাট তুষার’
সেলিব্রিটি পডকাস্ট ‘স্ট্রেইট কাট তুষার’
মুক্তির দুই মাসের মাথায় ওটিটিতে
মুক্তির দুই মাসের মাথায় ওটিটিতে
কুসুম সিকদারের ‘শরতের জবা’: দৈনিক ২০টি শো!
এ সপ্তাহের সিনেমাকুসুম সিকদারের ‘শরতের জবা’: দৈনিক ২০টি শো!
বিনোদন বিভাগের সর্বশেষ
কোনও কিছু পাওয়ার জন্য সংগীত করা যাবে না: জেমস
কোনও কিছু পাওয়ার জন্য সংগীত করা যাবে না: জেমস
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল