নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন জয়-অপু

বিনোদন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৩, ১৬:০৮আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৩:২৬

নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন শাহরিয়ার নাজিম জয় এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস। না, জয়ের নতুন কোনও ঈদের শোয়ের অতিথি হিসেবে নয়। এবারের পরিকল্পনা বেশ নতুন ও বড়সড়।

সোমবার (১০ এপ্রিল) এমনটাই জানালেন দু’জনে।

দুজনে নির্মাণ করছেন ‘স্বর্গে’ নামের একটি বিশেষ সিনেমা। এতে পরিচালনার পাশাপাশি অপুর নায়ক হিসেবেও দেখা যাবে জয়কে। ছবিটির শুটিং হবে মে মাস থেকে।

তিনি বলেন, ‘অপু বিশ্বাস এমন একজন শিল্পী, যাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। আমার বিশ্বাস এই কাজটির মাধ্যমে অপু বেশ প্রশংসিত হবেন।’

জানা গেছে, সামাজিক বৈষম্য নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি।

অপু বিশ্বাস বলেন, ‘জয় একজন মেধাবী অভিনেতা তো বটেই, পরিচালক হিসেবেও তিনি অসম্ভব ভালো। তার নির্মাণ ভাবনা আমার ভালো লাগে। তার পরিচালনায় আগেও একটি সিনেমা করেছি, আমাদের অভিজ্ঞতা বেশ ভালো। এবার পরিচালনার পাশাপাশি তাকে সহশিল্পী হিসেবেও পাবো। আশা করছি এই কাজটিও ভালো কিছু হবে।’

এর আগে জয়ের পরিচালনায় ‘প্রিয় কমলা’ নামের একটি সিনেমা করেন অপু বিশ্বাস। ছবিটি মুক্তি পায় ২০২১ সালে। 

এদিকে সোমবার নতুন ছবির ঘোষণা দেওয়ার আগে দু’জনে চ্যানেল আই স্টুডিওতে মুখোমুখি বসেন একটি বিশেষ অনুষ্ঠানে। যেখানে জয়ের ১৩টি প্রশ্নের জবাব দেন অপু বিশ্বাস। যদিও জয়ের ভাষ্যে, তার ১৩ প্রশ্নে জর্জরিত হলেন অপু! নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন জয়-অপু

/এমএম/
সম্পর্কিত
‘ফিল্ম ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে’
‘ফিল্ম ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে’
অপু বিশ্বাস বেছে নিলেন রুমিন ফারহানাকে!
অপু বিশ্বাস বেছে নিলেন রুমিন ফারহানাকে!
শাকিব খান ও সাইবার বুলিং প্রসঙ্গে অকপট অপু
শাকিব খান ও সাইবার বুলিং প্রসঙ্গে অকপট অপু
আদরকে নিয়ে ফিরছেন অপু!
আদরকে নিয়ে ফিরছেন অপু!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প