শিশুদের জন্য গাড়িভর্তি আইসক্রিম নিয়ে হাজির...

বিনোদন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৩, ১৮:০৯আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১৮:১১

সুবিধাবঞ্চিত সাড়ে তিনশ বাচ্চার ইফতারের আয়োজন। এর মাঝে এক ভ্যানগাড়ি আইসক্রিম নিয়ে হাজির হলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ ও মডেল অন্তু করিম। সঙ্গে সঙ্গে ছুটোছুটি আর আনন্দ-উচ্ছ্বাসে ফেটে পড়লো বস্তির স্কুল পড়ুয়া উপস্থিত শিশুরা।

শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় এমনই এক অসাধারণ দৃশ্যের দেখা মিললো। শিশুদের সঙ্গে অন্যরকম এক সন্ধ্যা কাটালেন এই দুই তারকা। অন্যদিকে, একই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আরেক তারকা ব্লগার ও অভিনেতা আদনান ফারুক হিল্লোল। তিনি শিশুদের সঙ্গে বসে ইফতার সারেন। অংশ নেন বেশ কিছু আয়োজনে।

রাজধানীর ঢাকা উদ্যানে ‘সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত সুইচ তাহমিনা বানু বিদ্যানিকেতন নামের স্কুলের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় ব্যতিক্রমী এই ইফতার। যেখানে ছিন্নমূল শিশুরা বুফে ইফতারের স্বাদ পায়।

শিশুদের জন্য গাড়িভর্তি আইসক্রিম নিয়ে হাজির... এমন আয়োজনে অংশ নেওয়া প্রসঙ্গে নওশাবা আহমেদ বলেন, ‘একবার ফল উৎসবে এসব বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়েছিলাম। তারা দারুণ প্রতিভাবান। আর এবার ইফতারের কথা জানতে পেরে আমি ও অন্তু আইসক্রিম নিয়ে হাজির হই। এটা অন্যরকম এক অভিজ্ঞতা।’

ইফতার শেষে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে কাপড় বিতরণে অংশ নেন হিল্লোল, নওশাবা ও অন্তু করিম।

ঢাকা উদ্যানের বস্তির সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন। সেখানকার বাচ্চাদের সম-নাগরিক সুবিধা দিতে তাদের লেখাপড়াসহ সৃষ্টিশীল নানা অঙ্গনে সম্পৃক্ত করছে সংগঠনটি।

শিশুদের জন্য গাড়িভর্তি আইসক্রিম নিয়ে হাজির... এর অন্যতম সংগঠক মুস্তাফিজুর রহমান বলেন, ‘সমাজে উচ্চশ্রেণির মানুষদের প্রায়ই ভিড় থাকে বুফে খাবারের রেস্তোরাঁগুলোতে। অর্থের অভাবে সে স্থানগুলোতে সুবিধাবঞ্চিত বাচ্চাদের প্রবেশ প্রায় নিষিদ্ধ। তাদের সেই স্বাদটা দিতেই আমরা প্রতি বছর একবার বুফে ইফতারের আয়োজন করি। গত বছর এতে অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা অধরা খান, চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও পরিচালক সাজ্জাদ হোসেন। এবারও বেশ কয়েকজন তারকা উপস্থিত হয়ে বাচ্চাদের অনুপ্রাণিত করেছেন।’ শিশুদের জন্য গাড়িভর্তি আইসক্রিম নিয়ে হাজির...

/এমএম/
সম্পর্কিত
নওশাবার অভিষেক…
নওশাবার অভিষেক…
শুরু হলো সার্টিফিকেশন বোর্ডের সিনেমা দর্শন, কিন্তু...
শুরু হলো সার্টিফিকেশন বোর্ডের সিনেমা দর্শন, কিন্তু...
সেন্সর-কাণ্ড: সরে দাঁড়ালেন নিপুণ, বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন
সেন্সর-কাণ্ড: সরে দাঁড়ালেন নিপুণ, বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন
আবারও নিপুণ-নওশাবা: এবার সেন্সর বোর্ডে
আবারও নিপুণ-নওশাবা: এবার সেন্সর বোর্ডে
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান