জয়িতার কণ্ঠে চৈত্র সংক্রান্তির উপহার (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৩, ১৫:০১আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৫:৩৬

বাংলা বছরের শেষ দিন তথা চৈত্র মাসের শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি। যুগ যুগ ধরে নানা আয়োজনে এই দিনটি উদযাপিত হয়ে আসছে। এমনকি পহেলা বৈশাখের চেয়েও এক সময় চৈত্র সংক্রান্তির আয়োজন ছিল জমজমাট ও উৎসবমুখর। তবে নদীর মতো কালের খেয়া বয়ে বয়ে গেছে আর উৎসবের ঢঙেও এসেছে পরিবর্তন। তাই এখন পহেলা বৈশাখ ঘিরেই থাকে অধিকাংশের আগ্রহ।

কিন্তু এর মাঝেও চৈত্র সংক্রান্তির আবেদন ফুরিয়ে যায়নি। সে কথাই যেন মনে করিয়ে দিলেন সংস্কৃতিকর্মী ও সংগীতশিল্পী ফারহিন খান জয়িতা। বিশেষ দিনটি উপলক্ষে তিনি নতুন একটি গান উপহার দিয়েছেন।

এর শিরোনাম ‘যা হারিয়ে যায়’। এটি মূলত রবীন্দ্রসংগীত। বরাবরের মতোই সুরেলা কণ্ঠে বিশ্বকবির গানকে ফুটিয়ে তুলেছেন তিনি। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) তথা চৈত্র সংক্রান্তিতেই তিনি গানচিত্রসহ এটি উন্মুক্ত করেছেন অন্তর্জালে।

গানটি নিয়ে জয়িতা বললেন, ‘চৈত্র সংক্রান্তি আমাদের ঐতিহ্য। এই গানটি সেই ঐতিহ্যের প্রতি আমার নিবেদন। এটি আমার অত্যন্ত প্রিয় রবীন্দ্রসংগীত। বাপ্পাদা চমৎকার সংগীতায়োজন করেছেন। সবমিলে উপভোগ্য একটি গান হয়েছে।’

‘যা হারিয়ে যায়’ গানটির নতুন সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। সাদাকালো গানচিত্রটি বানিয়েছে পপআপ। চিত্রায়নে রেজওয়ান বাঁধন। সম্পাদনায় ছিলেন সমীর।

গানের লিংক:

/কেআই/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
২০০ কোটি দর্শকের সামনে এক মঞ্চে ৪ মহাতারকা, বিশ্বকাপ ফাইনালে ইতিহাস
২০০ কোটি দর্শকের সামনে এক মঞ্চে ৪ মহাতারকা, বিশ্বকাপ ফাইনালে ইতিহাস
ভক্তদের এআই কাণ্ডে বিরক্ত কনকচাঁপা, বললেন ‘এভাবে চললে ফেসবুক ছাড়ব’
ভক্তদের এআই কাণ্ডে বিরক্ত কনকচাঁপা, বললেন ‘এভাবে চললে ফেসবুক ছাড়ব’
‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’-এর কিংবদন্তি কণ্ঠ বনি টাইলার আর নেই
‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’-এর কিংবদন্তি কণ্ঠ বনি টাইলার আর নেই
সরকারি অনুদানের চলচ্চিত্রে ৮০ শতাংশ শুটিং শেষ হলেই মিলবে তৃতীয় কিস্তি
সরকারি অনুদানের চলচ্চিত্রে ৮০ শতাংশ শুটিং শেষ হলেই মিলবে তৃতীয় কিস্তি
বিরল রুবি, ১৩১ কারিগর আর ২৫৬ ঘণ্টা—গৌরীর আংটিতে কী আছে?
বিরল রুবি, ১৩১ কারিগর আর ২৫৬ ঘণ্টা—গৌরীর আংটিতে কী আছে?