আন্তর্জাতিক উৎসব পেরিয়ে এবার দেশের প্রেক্ষাগৃহে জয়া

বিনোদন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৩, ১৫:৫৪আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ২১:২৪

আন্তর্জাতিক নানান উৎসব পেরিয়ে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘নকশী কাঁথার জমিন’।

আকরাম খান পরিচালিত ছবিটি এরমধ্যে পেয়েছে মুক্তির ছাড়পত্র। 

চলচ্চিত্রটির প্রযোজক টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নী জানান, আনকাট সেন্সর পেয়েছে ‘নকশী কাঁথার জমিন’। মিলেছে সেন্সর বোর্ড সদস্যদের প্রশংসাও।

নির্মাতা আকরাম খান বলেন, ‘আনন্দের সঙ্গে জানাতে চাই, চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে দেশের প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তির প্রস্তুতি নিচ্ছি আমরা।’

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এই সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে এনেছেন নির্মাতা আকরাম খান। 

একটি দৃশ্যে জয়া আহসান সম্প্রতি ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয় ছবিটি। এর আগে ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়ে দেশের জন্য সম্মান বয়ে আনে ‘নকশী কাঁথার জমিন’।

চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও আছেন সেঁওতি, ইরেশ যাকের, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ। আকরাম খান, জয়া আহসান ও ফারজানা মুন্নী

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প