নারীর পোশাক নিয়ে সালমানের ‘বিতর্কিত’ মন্তব্য

বিনোদন ডেস্ক
৩০ এপ্রিল ২০২৩, ১৪:১৮আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৯:১৫

শুটিং সেটে সালমান খানের নিয়ম-কানুন নিয়ে গত কিছু দিন ধরে বলিউডে আলোচনা-সমালোচনা চলছে। পলক তিওয়ারি নামের এক অভিনেত্রী জানান যে, তিনি যখন সালমানের সঙ্গে ‘অন্তিম’ ছবিতে কাজ করেছিলেন, তখন দেখেছেন, নারীদের পোশাক নিয়ে সালমানের কড়া নির্দেশনা রয়েছে। সেটে প্রত্যেক নারী সদস্যকে গলা অব্দি ঢাকা পোশাক পরতে হতো। একই নিয়ম জারি ছিল সম্প্রতি মুক্তি পাওয়া ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির সেটেও। 

নায়ক হয়ে সিনেমার পর্দায় সালমান খান প্রায়শ শার্ট খুলে ফেলেন। খালি গায়ে মারামারি করেন ভিলেনের সঙ্গে। অথচ নায়িকা তথা নারীদের জন্য তার ‘শালীন’ পোশাকের নিয়ম! অনেকেই তার এই স্বভাবকে ‘দ্বিমুখিতা’ বলে কটাক্ষ করছেন।

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ভাইজান। ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, ‘যখন আপনি একটি শালীন ছবি বানান, তখন সেটি মানুষ পুরো পরিবারকে নিয়ে দেখে। এখানে কোনও দ্বিমুখিতা নেই। আমার মনে হয়, নারীদের শরীর বেশি মূল্যবান। সেটা যত ঢাকা থাকবে, ততই ভালো। এটা নারীদের কারণে না, পুরুষদের কারণে বলছি। পুরুষেরা যে নজরে নারীদের দেখে, আপনার বোন, স্ত্রী, মাকে দেখে, ওটা আমার ভালো লাগে না। সেজন্য আমি তাদেরকে এভাবে চলতে দিতে চাই না।’

অনুষ্ঠানে সালমান আরও জানান, তিনি যখন সিনেমা করেন, তখন খেয়াল রাখেন, সেখানে যেন এমন কোনও দৃশ্য না থাকে, যেটা দেখে তরুণেরা নারীর দিকে খারাপ নজরে তাকানোর উৎসাহ পায়। 

কদিন আগে ওটিটি কনটেন্ট নিয়েও আপত্তি তুলেছিলেন সালমান। তার মতে, ওটিটি কনটেন্টগুলোতে শালীনতা নেই। এজন্য এখানেও সেন্সর প্রয়োজন। বিষয়টি নিয়ে ‘আপ কি আদালত’-এও ব্যাখ্যা দিয়েছেন ভাইজান। বলেছেন, ‘‘এই মাধ্যম নিয়ে অনেক সমস্যা আছে। আমার মতে, ওটিটিতেও সেন্সর থাকা প্রয়োজন। যেমন আমাদের কোনও অ্যাকশন দৃশ্যে যদি অতিরিক্ত কিছু হয়, তখন ছবির ওপর ‘এ’ সার্টিফিকেট চলে আসে। কিন্তু এখানে তো ‘অন্যরকম অ্যাকশন’ চলছে। অথচ কোনও সার্টিফিকেশন নেই!’’ 

উল্লেখ্য, সালমান অভিনীত নতুন ছবি মুক্তি পেয়েছে এই ঈদে। ‘কিসি কা ভাই কিসি কি জান’ নামের ছবিটি বক্স অফিসে মন্দের ভালো ব্যবসা করছে। এতে তার নায়িকা পূজা হেগড়ে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/কেআই/
সম্পর্কিত
সালমানের মা হয়ে আক্ষেপ নেই সোনালি কুলকার্নির
সালমানের মা হয়ে আক্ষেপ নেই সোনালি কুলকার্নির
শাহরুখের সঙ্গে পাঁচ সিনেমা থেকে বাদ পড়েন ঐশ্বরিয়া, নেপথ্যে সালমান খান
শাহরুখের সঙ্গে পাঁচ সিনেমা থেকে বাদ পড়েন ঐশ্বরিয়া, নেপথ্যে সালমান খান
সালমানের ব্যক্তিস্বত্ব লঙ্ঘনের অভিযোগ: ‘কালা হিরান’এর টিজার সরানোর নির্দেশ
সালমানের ব্যক্তিস্বত্ব লঙ্ঘনের অভিযোগ: ‘কালা হিরান’এর টিজার সরানোর নির্দেশ
বিনা পারিশ্রমিকে কাজ, তবু সম্মান পাননি শেহনাজ
বিনা পারিশ্রমিকে কাজ, তবু সম্মান পাননি শেহনাজ
বিনোদন বিভাগের সর্বশেষ
ইমরানের ‘আরেকটা নতুন অধ্যায় শুরু’
ইমরানের ‘আরেকটা নতুন অধ্যায় শুরু’
ফটোশুটে দুই সাবেকের রসায়ন, আর ঝগড়া করবেন না দেব-শুভশ্রী
ফটোশুটে দুই সাবেকের রসায়ন, আর ঝগড়া করবেন না দেব-শুভশ্রী
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
‘পুষ্পা ২’-এ নারীর বেশ, কেন এমন ঝুঁকি নিয়েছিলেন আল্লু অর্জুন
‘পুষ্পা ২’-এ নারীর বেশ, কেন এমন ঝুঁকি নিয়েছিলেন আল্লু অর্জুন
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জন্মদিনে স্মরণোৎসব
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জন্মদিনে স্মরণোৎসব