মানবপাচার রোধে চার জেলায় কনসার্ট

বিনোদন রিপোর্ট
০৩ মে ২০২৩, ১০:১৯আপডেট : ০৩ মে ২০২৩, ১৩:১৭

বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় ‘আশ্বাস’ নামের একটি প্রকল্প পরিচালনা করছে উইনরক ইন্টারন্যাশনাল। দেশের ১৫টি জেলায় এর কার্যক্রম বিস্তৃত। এই প্রকল্পের অংশ হিসেবেই বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। সেই ধারাবাহিকতায় এবার আয়োজন করা হয়েছে মানবপাচার রোধের বার্তা নিয়ে চারটি কনসার্টের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছেন উইনরক ইন্টারন্যাশনালের বাংলাদেশ অংশের দলনেতা দীপ্তা রক্ষিত। তিনি জানান, আগামী ৪ মে হবে তাদের প্রথম কনসার্ট। এদিন বেলা ৩টা থেকে খুলনার হদিস পার্কে অনুষ্ঠিত হবে এটি। যেখানে পারফর্ম করবেন চন্দনা মজুমদার ও ব্যান্ড ‘ডিফারেন্ট টাচ’।

দ্বিতীয় কনসার্ট হবে আগামী ৭ মে, সাতক্ষীরা সরকারি বয়েজ স্কুল মাঠে। সেখানে গাইবেন সন্দীপন ও চন্দনা মজুমদার। এরপর ১০ মে যশোরের টাউনহল মাঠে হবে তৃতীয় কনসার্ট। এতে পারফর্ম করবেন সন্দীপন ও ব্যান্ড ‘জলের গান’।

সবশেষে ১৪ মে সমাপনী কনসার্ট অনুষ্ঠিত হবে সমুদ্রনগরী কক্সবাজারের লাবনী সৈকতে। সেখানে গান করবে ব্যান্ড ‘দলছুট’ ও ‘মাদল’। 

প্রতিটি আয়োজনে মানবপাচার নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে।  

আয়োজকরা জানিয়েছেন, সবগুলো কনসার্ট থাকছে সবার জন্য উন্মুক্ত। ফলে কোনও টিকিট বা নিবন্ধন ছাড়াই শ্রোতারা এগুলো উপভোগ করতে পারবেন।

/কেআই/এমএম/
সম্পর্কিত
ফজলুর রহমানকে স্যালুট দিলেন বাপ্পা মজুমদার
ফজলুর রহমানকে স্যালুট দিলেন বাপ্পা মজুমদার
এই ব্যথা কি তোমার অনুগত, প্রশ্ন বাপ্পার 
এই ব্যথা কি তোমার অনুগত, প্রশ্ন বাপ্পার 
অ্যালবাম প্রকাশকে ‘পাগলামি’ বলছেন বাপ্পা
অ্যালবাম প্রকাশকে ‘পাগলামি’ বলছেন বাপ্পা
৯ বছর পর যুক্তরাষ্ট্র সফর, লক্ষ্য এবার ১০টি শহর
৯ বছর পর যুক্তরাষ্ট্র সফর, লক্ষ্য এবার ১০টি শহর
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প