আমির-ফাতিমার প্রেম গুঞ্জনে ঘি ঢাললো নতুন ভিডিও!

বিনোদন ডেস্ক
২৪ মে ২০২৩, ১৭:৩০ আপডেট : ২৪ মে ২০২৩, ২০:২৮

ফের মাথাচাড়া দিয়ে উঠলো বলিউড তারকা আমির খান ও ফাতিমা সানা শেখের প্রেমের গুঞ্জন। কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই শোনা যাচ্ছে, ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমার প্রেমে মজেছেন মিস্টার পারফেকশনিস্ট। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে। তাদের ঘনিষ্ঠ ছবিও হয়েছে ভাইরাল।

মাঝে কিছু দিন বিষয়টি ধামাচাপা ছিল। কিন্তু নতুন একটি ভিডিও ছড়িয়ে পড়ার কারণে ফের চর্চার কেন্দ্রে আমির-ফাতিমার প্রেম। গোপনে ধারণ করা সেই ভিডিওর সূত্রে তাদের প্রেম গুঞ্জন আরও গাঢ় হলো।

ভিডিওতে দেখা যায়, আমির খান ও ফাতিমা সানা শেখ একসঙ্গে ‘পিকলবল’ খেলছিলেন। এটা কিছুটা টেনিসের মতোই। ইনডোর কিংবা আউটডোর গেম হিসেবে খেলা যায়। খেলায় আমির ও ফাতিমা একই কোর্টে রয়েছেন।

এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়তেই তাদের প্রেম নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অনেকে অবশ্য ক্ষোভও প্রকাশ করছেন। তাদের মতে, এটা একান্তই ব্যক্তিগত সময়। এরমধ্যেও পাপারাজ্জিদের হস্তক্ষেপ উচিত নয়।

কিছু দিন আগে আনুশকা শর্মা ও বিরাট কোহলির একান্ত সময়ের ভিডিও ছড়িয়ে পড়ে। তখন তারা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানান। এরপর আলিয়া ভাট বিস্ময় প্রকাশ করে জানান, পাশের বিল্ডিং থেকে এক ক্যামেরাম্যান তার বাড়ির ভেতরের ফুটেজ নেওয়ার চেষ্টা করছিল। এটা দেখে তিনি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। তবে আমির কিংবা ফাতিমা কেউই এখনও বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।

উল্লেখ্য, আমির খানের রেকর্ড সৃষ্টিকারী সিনেমা ‘দঙ্গল’-এ অভিনয় করে আলোচনায় আসেন ফাতিমা সানা শেখ। এখানে আমিরের কন্যার ভূমিকায় অভিনয় করেন তিনি। এরপর আমির তাকে ‘থাগস অব হিন্দোস্তান’ ছবিতে নায়িকা চরিত্রে নেন। এরপর থেকেই মূলত তাদের প্রেম গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে।

সূত্র: বলিউড লাইফ

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
৯ বছর পর জাপানের প্রেক্ষাগৃহে আমির, মুক্তি পাবে কোন ছবি
৯ বছর পর জাপানের প্রেক্ষাগৃহে আমির, মুক্তি পাবে কোন ছবি
নতুন সুপারহিরো সিনেমায় আমির খান!
নতুন সুপারহিরো সিনেমায় আমির খান!
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা মনে নেই পরীমণির
শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা মনে নেই পরীমণির
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
রাকুলপ্রীতের বাড়িতে  আয়কর দফতরের তল্লাশি, সব ভুয়া দাবি করে অভিনেত্রীর
রাকুলপ্রীতের বাড়িতে  আয়কর দফতরের তল্লাশি, সব ভুয়া দাবি করে অভিনেত্রীর
‘চাঁদনী’ সিনেমার ৩৫ বছর, নাঈম বললেন, ‘দিনটি ছিল আমার জন্য স্মরণীয়’
‘চাঁদনী’ সিনেমার ৩৫ বছর, নাঈম বললেন, ‘দিনটি ছিল আমার জন্য স্মরণীয়’