‘অবাস্তব’ কনসার্টে ৭ ব্যান্ড

বিনোদন রিপোর্ট
৩০ মে ২০২৩, ১৮:০২আপডেট : ৩০ মে ২০২৩, ১৮:০২

দেশের অন্যতম জনপ্রিয় হার্ড রক ব্যান্ড ‘আর্বোভাইরাস’। দুই দশকের পথচলায় এটি ব্যান্ডপ্রেমীদের বরাবরই মাতিয়ে রেখেছে। তবে গেলো বছর দলটির মসৃণ জার্নিতে ছেদ পড়ে। সরে যান এর মূল তারকা, ভোকাল সুফি ম্যাভরিক।

সুফির পরিবর্তে নতুন ভোকাল হিসেবে ‘আর্বোভাইরাস’-এ যোগ দিয়েছেন শাহান কামাল উদয়। তাকে নিয়েই নতুন অ্যালবামের কাজ করছে ব্যান্ডটি। ‘রিপাবলিক অব আর্বোভাইরাস’ শীর্ষক সেই অ্যালবামের দুটি গান ইতোমধ্যে প্রকাশ হয়েছে। গানগুলোর শিরোনাম হলো ‘অনুভূতি’ ও ‘অবাস্তব’।

দ্বিতীয় গানটি অন্তর্জালে এসেছে সপ্তাহ খানেক আগে। এবার এই গানকে উপজীব্য করেই আয়োজন করা হচ্ছে একটি কনসার্টের। আগামী ৩ জুন যেটা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে। এর আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি।

‘অবাস্তব লাইভ’ শীর্ষক এই কনসার্টে মূল আকর্ষণ হিসেবে পারফর্ম করবে ‘আর্বোভাইরাস’। এছাড়া থাকছে আরও ছয়টি ব্যান্ড। এগুলো হলো- ‘বে অব বেঙ্গল’, ‘মেট্রোলাইফ’, ‘ব্ল্যাক’, ‘আপেক্ষিক’, ‘ফিউজড’ ও ‘কলস্লো’।  

কনসার্টটি নিয়ে আয়োজকরা জানান, ‘আর্বোভাইরাস’র যাত্রা শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই। দীর্ঘ দিন পর ব্যান্ডটি নতুন অ্যালবাম প্রকাশ করছে। সেই উপলক্ষেই এই কনসার্টের বন্দোবস্ত করছেন তারা।

শনিবার (৩ জুন) বিকালে শুরু হবে ‘অবাস্তব লাইভ’। চলবে রাত ১০টা পর্যন্ত। টিএসসি গেটে পাওয়া যাচ্ছে এর টিকিট। ২ জুন পর্যন্ত ১৫০ টাকায় সংগ্রহ করা যাবে টিকিট। তবে কনসার্টের দিন এর মূল্য হবে ২০০ টাকা।

/কেআই/
সম্পর্কিত
আর্জেন্টিনার জয়ে উল্লাসে মাতলো ঢাবি টিএসসি
আর্জেন্টিনার জয়ে উল্লাসে মাতলো ঢাবি টিএসসি
কালরাত্রি স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’
কালরাত্রি স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’
টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ হত্যা মামলার আসামি
টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ হত্যা মামলার আসামি
টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব
টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর