ঠাঁই নেই টিএসসি এলাকাতেও, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি 

ঢাবি প্রতিনিধি 
১২ এপ্রিল ২০২৫, ১৪:৫৮আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৪:৫৮

ফিলিস্তিনের সাধারণ জনগণের ওপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির নীলক্ষেত স্টার্টিং পয়েন্ট দিয়ে দলে দলে কর্মসূচিতে যোগ দিচ্ছে ছাত্র-জনতা। সোহরাওয়ার্দী উদ্যানের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ আশপাশের এলাকাতেও জমায়েত সৃষ্টি হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে নীলক্ষেত এলাকা ঘুরে দেখা যায়, দলে দলে ছাত্র জনতা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশে যাচ্ছেন। এসময় তারা এসময় তারা ‘গাজাবাসীর রক্ত, বৃথা যেতে দিব না’, ‘ইসরায়েলের পণ্য, বয়কট বয়কট’, ‘ফিলিস্তিনে আগ্রাসন, বন্ধ করো করতে হবে’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না’, ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ’, ‘জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই’সহ নানা স্লোগান দেন। 

তবে নীলক্ষেত জড়ো না হয়ে বিচ্ছিন্ন আকারে ছোট-বড় মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন ছাত্র-জনতা। 

চকবাজারে ব্যবসা করেন আবুল হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ফিলিস্তিনের মুসলমানদের যেভাবে গণহত্যা করা হচ্ছে। আমাদের উচিৎ সেখানে গিয়ে ভাইদের সঙ্গে যুদ্ধে শামিল হওয়া। সেটি পারছি না, তাই এখানে প্রতিবাদ জানাতে এসেছি। ইসরায়েলের কবর রচনা হবেই।

এসময় নীলক্ষেত এলাকায় তীব্র যানজট ও লক্ষ করা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ মুক্তি ও গণতন্ত্র তোরণের পর থেকে নীলক্ষেত মোড় নিউ মার্কেট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি

‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ফলে যানজট সংক্রান্ত সমস্যাসহ একাধিক ভোগান্তির মুখোমুখি হচ্ছেন একই দিনে থাকা কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরা।

পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, যানজটের কারণে এবং স্বেচ্ছাসেবক সংকট থাকায় কেন্দ্রে পৌঁছাতে হিমশিম খাচ্ছে পরীক্ষার্থীরা। কেন্দ্র খুঁজে না পাওয়া, দূরের কেন্দ্রে পৌঁছাতে অসুবিধাসহ নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থীরা।

এর আগে সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তখন গণজমায়েত কম থাকায় খুব একটা সমস্যায় না পড়লেও বিকেলের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরা ভালোই বিপাকে পড়েছেন।

এদিকে জনতার ভিড়ে পা ফেলার জায়গা নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এসে এখানে জড়ো হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রবেশ করছেন সোহরাওয়ার্দী উদ্যানের অভ্যন্তরে। 

প্রসঙ্গত, আজ বিকেল ৩টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। এরইমধ্যে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। সভাস্থলে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা-ব্যবস্থা।

/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম