এ সপ্তাহের ছবি

২১ প্রেক্ষাগৃহে ‘যেমন জামাই তেমন বউ’

বিনোদন রিপোর্ট
০৯ জুন ২০২৩, ০০:০৮আপডেট : ০৯ জুন ২০২৩, ০০:০৮

এক সপ্তাহের ব্যবধানে প্রেক্ষাগৃহে আসছে দেশের নতুন সিনেমা। এর নাম ‘যেমন জামাই তেমন বউ’। মনতাজুর রহমান আকবর পরিচালিত ছবিটি শুক্রবার (৯ জুন) ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। তথ্যটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ছবির পরিচালক।

নির্মাণের অভিজ্ঞতা ও ছবিটি সম্পর্কে প্রত্যাশার কথা জানিয়ে মনতাজুর রহমান আকবর বললেন, ‘খুব ভালো আয়োজনে আমরা ছবিটা বানিয়েছি। এর গল্পটা ফ্যামিলি ড্রামা ধাঁচের। এই ধরনের সিনেমা যখনই তৈরি হয়েছে, দর্শক দেখেছে। আমার প্রত্যাশা এবারও দর্শক পরিবার-স্বজন নিয়ে হলে যাবেন।’

সাম্প্রতিক সময়ে ছবি মুক্তি পেলে নায়ক-নায়িকা কিংবা নির্মাতা দলবল নিয়ে হলে হলে দর্শক প্রতিক্রিয়া দেখতে যান। এমন কোনও প্ল্যান আছে কিনা জানতে চাইলে মনতাজুর রহমান আকবরের জবাব, ‘ডিপজল সাহেব তার সহযোগীদের নিয়ে চিত্রামহলে যাবেন। শুক্রবার বিকাল ৩টার শোতে উপস্থিত থাকবেন।’

ছবির একটি দৃশ্য ‘যেমন জামাই তেমন বউ’ ছবিতে জামাই তথা নায়কের ভূমিকায় আছেন ডিপজল; আর তার বউ অর্থাৎ নায়িকা মৌ খান। এছাড়াও অভিনয় করেছেন নাহিদ এরফান, শ্যামল, প্রিয়াংকা জামান, রিনা খান প্রমুখ।

বেশ কিছু দিন আগেই ছবিটির পোস্টার-ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেগুলো দেখে দর্শক যে সন্তুষ্ট হতে পারেনি, তার প্রমাণ মন্তব্যের ঘরেই পাওয়া যায়। এ ধরনের ছবি এখন আর দর্শক দেখে না বলেই মনে করেন তারা। যদিও ছবি সংশ্লিষ্টদের প্রত্যাশা বরাবরই ইতিবাচক।

ছবির ট্রেলার:

/কেআই/
সম্পর্কিত
ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
ডিপজলের বিরুদ্ধে মামলা
ডিপজলের বিরুদ্ধে মামলা
ডিপজলের ‘পর্বত’ ভেঙে তৈরি হচ্ছে মাল্টিপ্লেক্স
ডিপজলের ‘পর্বত’ ভেঙে তৈরি হচ্ছে মাল্টিপ্লেক্স
ডিপজলের দায়িত্ব পালনে বাধা নেই
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদডিপজলের দায়িত্ব পালনে বাধা নেই
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প