‘ক্রাশ অ্যান্ড কনফেশান’ পেজের এডমিন জোভান!

বিনোদন রিপোর্ট
১৩ জুন ২০২৩, ১৩:২৯আপডেট : ১৩ জুন ২০২৩, ১৩:২৯

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ক্রাশ অ্যান্ড কনফেশান’ নামে বহু পেজ ও গ্রুপ রয়েছে। সাধারণত বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিংবা কলেজকেন্দ্রিক হয়ে থাকে এসব পেজ-গ্রুপ। যেখানে পরিচয় গোপন রেখে পছন্দের মানুষকে মনের কথা জানানো হয়। অনেক সময় সেই সূত্রেই শুরু হয় ভালোবাসার নতুন অধ্যায়। 

এবার বিষয়টি উঠে এলো নাটকের পর্দায়। নাম ‘ক্রাশ অ্যান্ড কনফেশান’। এটি নির্মাণ করেছেন মাসরিকুল আলম। এর চিত্রনাট্য লেখায় নির্মাতার সঙ্গে হাত মিলিয়েছেন জয়নুল আবেদিন।

নাটকে ফেসবুক পেজের এডমিন আলিফের চরিত্রে দেখা যাবে ফারহান আহমেদ জোভানকে। তবে মজার ব্যাপার হলো, বিশ্ববিদ্যালয়ের কেউ এই বিষয়টি জানে না। পেজ পরিচালনা করতে করতে একদিন নিজেই প্রেমের সাগরে ডুব দেয় আলিফ। দুই ব্যাচ জুনিয়র প্রিয়াকে মন দিয়ে ফেলে। এরপর সেই প্রেম জয়ের পালা।

নাটকের দৃশ্যে জোভান ও সাবিলা প্রিয়ার ভূমিকায় আছেন সাবিলা নূর। এছাড়াও অভিনয় করেছেন সাহবাজ সানী, ঈশরাক পায়েল প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছে সিএমভি।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে। চলছে সম্পাদনা। আসছে কোরবানির ঈদের বিশেষ আয়োজনে নাটকটি উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

/কেআই/
সম্পর্কিত
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক